Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘টেলিভিশন’ নিয়ে আড্ডায় ফারুকী, মোশাররফ করিম, চঞ্চল ও তিশা


৪ জুন ২০২০ ১৩:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের সিনেমার ইতিহাসে বহুল আলোচিত একটি ছবি- ‘টেলিভিশন’। ৭ বছর আগে এটি নির্মাণ করেছিলেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও নুসরাত ইমরোজ তিশা অভিনীত সেই ছবিটি ৭ বছর পর এবার মুক্তি পাচ্ছে অনলাইনে। শুক্রবার (৫ জুন) ভারতীয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ‘হইচই’-এ প্রদর্শিত হবে এই সিনেমাটি। এটি নিশ্চিত করেছে ‘হইচই’র বাংলাদেশ কর্তৃপক্ষ।

অনলাইনে ‘টেলিভিশন’ সিনেমার মুক্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে এক আড্ডার। আর এ আড্ডায় সিনেমাটি নিয়ে কথা বলবেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও নুসরাত ইমরোজ তিশা।

বিজ্ঞাপন

আজ (৪ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় এই অনলাইন আড্ডা প্রচারিত হবে ‘হইচই’-এর ফেসবুক পেইজ https://www.facebook.com/hoichoitvBD/ -এ

‘টেলিভিশন’ সিনেমার কাহিনী লিখেছিলেন জনপ্রিয় ঔপন্যাসিক আনিসুল হক ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী যৌথভাবে। আর এটি প্রযোজনা করেছে ছবিয়াল, স্টার সিনেপ্লেক্স ও মোগাদর ফিল্ম (জার্মানি)। চলচ্চিত্রটি নির্মাণাধীন থাকা কালে গুটেনবর্গ ফিল্ম ফেস্টিভালে চিত্রনাট্যের জন্য পুরস্কার লাভ করে এবং মুক্তির আগেই জিতে নেয় ২০১২ সালের এশিয়ান সিনেমা ফান্ড ফর পোস্ট প্রোডাকশন পুরস্কার। এছাড়াও ৮৬তম একাডেমী অ্যাওয়ার্ড (অস্কার) এর বিদেশি ভাষার সিনেমা প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য চলচ্চিত্রটিকে বাংলাদেশ থেকে মনোনয়ন দেয়া হয়। এছাড়াও ১৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ‘এশিয়ান সিলেক্ট’ ক্যাটাগরিতে সেরা সিনেমা হিসেবে ‘নেটপ্যাক পুরস্কার’ পায় এটি। অষ্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০১৩ এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে (অ্যাপসা) ফার্স্ট জুরি গ্র্যান্ড পুরস্কার অর্জন করে চলচ্চিত্রটি।