Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেয়ের প্রতি কড়াকড়ি শক্তি কাপুরের


১২ জুন ২০২০ ১৯:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই মাসের অধিক সময় জুড়ে করোনাভাইরাসের কারণে লকডাউন ছিলো পুরো ভারত। আনলক পর্ব শুরু হলেও, করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে দিনের পর দিন ধরে। ফলে আনলক পর্বে শুটিং শুরুর তোড়জোড় শুরু হলেও, তাতে একেবারেই খুশি নন শক্তি কাপুর। ফলে মেয়ে শ্রদ্ধা কাপুরকে কোনো ভাবেই এই মুহূর্তে বাইরে বেরিয়ে কাজ করার অনুমতি দিচ্ছেন তিনি।

শক্তি কাপুর বলেন, কাজ অবশ্যই ভীষণ প্রয়োজনীয়। তাই বলে কারও জীবনের বিনিময়ে নয়। বর্তমানে যে অবস্থা, তাতে বাইরে বেরনো উচিত নয়। বাইরে বেরিয়ে কাজ করে হাসপাতালে বিল মেটানোর চেয়ে, ঘরে চুপচাপ বসে থাকাই শ্রেয় বলেও মন্তব্য করেন বলিউডের এই অভিনেতা।

বিজ্ঞাপন

পাশাপাশি কোভিড ১৯-এ কেউ আক্রান্ত হলে, তার চিকিৎসার জন্য হাসাপাতালগুলি যেন হা করে বসে রয়েছে। মানুষের সুবিধা অসুবিধার কথা না ভেবেই বেসরকারি হাসপাতালগুলি যেন মানুষকে লুটেপুটে নিচ্ছে বলেও ক্ষোভ উগরে দেন শক্তি। তাই কাজের তুলনায় নিজের সন্তানদের জীবন ও নিরাপত্তা তার কাছে অনেক বেশি প্রয়োজনীয় বলেও মন্তব্য করেন শক্তি কাপুর।