Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শুচিবাই নিয়ে সোহাগ রানা’র ‘ওসিডি’


১২ সেপ্টেম্বর ২০২০ ২২:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ’র প্রযোজনা প্রতিষ্ঠান ‘সিনেমাওয়ালা’ থেকে নির্মিত হল ওসিডিতে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে নতুন নাটক ‘ওসিডি’।

ওসিডি-আক্রান্তের অস্থিরতা বিভিন্ন রকমের হতে পারে। কখনো মনে হয় হাতটা ভালো করে ধোয়া হলো না, তখন বারবার হাত ধুতে থাকেন। বাড়ির কাজের লোক ঘর মোছার পর মনে হবে মোছাটা ভালো হয়নি, তখন ঘরটা বারবার মুছতে থাকেন। একবার টাকা গোনা হয়ে গেলে মনে হয় যেন ভালো করে গোনা হলো না, তখন বারবার গুনতেই থাকেন।

এটি আসলে একটি রোগ। যাকে বলা হয় অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার (ওসিডি) বা বাংলায় বলা হয়ে থাকে ‘শুচিবাই’। ওসিডিতে আক্রান্ত ব্যক্তির মস্তিষ্ক একটি বিশেষ ধরনের চিন্তা বা তাড়নায় আটকে যায়। এ কারণে তিনি একই ধরনের কাজ বারবার করতে থাকেন।

বিজ্ঞাপন

এই রোগের গল্প নিয়ে একটি পরিবারকে কেন্দ্র করে তৈরি হয়েছে ‘ওসিডি’। কে এম সোহাগ রানা’র রচনা ও পরিচালনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, সারিকা সাবা, মনিরা মিঠু ও তাহসিন অপ্সরা। সম্প্রতি এর শুটিং সম্পন্ন হয়েছে ঢাকার উত্তরায়।

‘ওসিডি’ নাটকটি প্রসঙ্গে কে এম সোহাগ রানা জানালেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, ওসিডি খুবই মারাত্মক একটি রোগ এবং পৃথিবীর দশটা রোগের মধ্যে এর স্থান তৃতীয়। ওসিডি এতটাই যন্ত্রণা দেয়, মানুষের মধ্যে আত্মহত্যা করার প্রবণতার জন্ম হয়। তাই আমরা হাস্যরসের মাধ্যমে একটা বক্তব্য দিতে চেয়েছি।’

জানা গেছে, এই নাটকে ‘ইয়ার্কি’ শিরোনামের একটি গান রয়েছে। যেটি লিখেছেন জনি হক। গানটি গেয়েছেন আয়েশা মৌসুমী ও নূরনবী। সুর ও সংগীত পরিচালনায় আহমেদ সবুজ। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে এ মাসেই মুক্তি পাবে ‘ওসিডি’।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো