Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অমূল্য অভিজ্ঞতার গল্প শোনাবেন অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায়


১৪ জানুয়ারি ২০২১ ১৫:৫২

সমাজে বিভিন্ন ক্ষেত্রে এমন অনেক মানুষ আছেন, কর্মগুণে যারা তারার মত উজ্জ্বল! এদের কাউকে আমরা চিনি, কেউ আবার আজও আছেন অন্তরালে। এইসব তারকাদের নিয়েই ‘স্টার টক্’ নামে অনলাইন আড্ডার আয়োজন করছেন দেশের জনপ্রিয় বিজ্ঞাপনচিত্র নির্মাতা ও নাট্যকর্মী সৈয়দ আপন আহসান।

শনিবার (১৬ জানুয়ারি) ‘স্টার টক্’র এই আড্ডায় অতিথি হিসেবে থাকবেন উপমহাদেশের খ্যাতিমান অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায়।

এই আয়োজন এবং অতিথি প্রসঙ্গে সৈয়দ আপন আহসান বললেন, “সত্যজিৎ রায় তারই চলচ্চিত্র ‘প্রতিদ্বন্দ্বী’-এর অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায়কে আখ্যায়িত করেছিলেন একজন স্টার হিসেবে। কী আছে সেই স্টারের গুণের তালিকায়? কোন প্রতিভাবলে তিনি সত্যজিৎ রায়, মৃনাল সেন, অপর্ণা সেন, মনি রত্নম, সঞ্জয় লীলা বানসালি, দীপা মেহতা বা সন্দীপ রায়-এর মতো চলচ্চিত্র পরিচালকদের পছন্দের অভিনেতা হয়ে উঠতে পেরেছেন? সত্যজিৎ রায়-এর এই স্টার, অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায় আমাদের আগামী স্টার টক-এর অতিথি। তার কাজ ও জীবন নিয়ে শুনবো তারই কাছ থেকে আর তার অমূল্য অভিজ্ঞতায় ঋদ্ধ করবো নিজেদের। থাকবেন আমাদের সাথে।”

বিজ্ঞাপন

এক্সপ্রেশান্স’র সহযোগিতায় ‘স্টার টক্’র এই লাইভ আয়োজনটি প্রচারিত হবে ১৬ জানুয়ারি (শনিবার) রাত ৯টায় ফেসবুক পেইজ https://www.facebook.com/SyedAponAhsanOfficial এবং ইউটিউব https:// youtube.com/user/MyApon -লিঙ্কে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো