Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশেষ চরিত্রে রিয়েলি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২ এপ্রিল ২০২১ ১৬:৩৮

সম্প্রতি অনন্য মামুন পরিচালিত ‘মেকআপ’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছে রিয়েলির। তাকে এবার সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’তে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে।

রিয়েলি জানান, তার চরিত্রটির উপস্থিতি ছবিতে অল্প সময়ের জন্য। কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। মূলত একজন সাংবাদিকের চরিত্র এটি।

বৃহস্পতিবার (১ এপ্রিল) রিয়েলি শুটিংয়ে অংশ নিয়েছেন দৈনিক যায়যায় দিন ও উত্তরার বিভিন্ন স্পটে। একদিনেই তার অংশের শুটিং শেষ হয়েছে।

রিয়েলি বলেন, ‘সৈকত নাসির ভাইয়া আমাকে ফোন করে চরিত্রটিতে অভিনয়ের কথা বলেন। স্বল্প সময়ের হলেও চরিত্রের গুরুত্ব বিবেচনায় আমি অভিনয় করছি।’

ক্যাসিনোর মূল চরিত্রে অভিনয় করছেন নীরব ও বুবলি। এতে নীরব একজন গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন।

বিজ্ঞাপন

এদিকে রিয়েলি ‘মেকআপ’-এর পর আরো দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। যেগুলোর ব্যাপারে খুব শিগগিরই বিস্তারিত জানাবেন।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো