Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘লিডার’-এর ফার্স্টলুক আসছে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২০ মে ২০২১ ১৮:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত মার্চ মাসে ঘোষণা এসেছিল শাকিব খান অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির। নানাবিধ কারণে ছবির শুটিং শুরু করা না গেলেও পরিচালক জানিয়েছেন শুক্রবার (২১ মে) আসছে ছবিটির ফার্স্টলুক পোস্টার।

শুক্রবার বিকাল ৪টায় প্রকাশ করা হবে ছবির পোস্টারটি। আগামী ২৫ মে থেকে এর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক তপু খান।

‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিতে শাকিব খানকে একজন সরকারী কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে।

জানা গেছে,  শাকিব খান পড়াশোনা শেষ করে কর্মকর্তা হিসেবে একটি সরকারি অফিসে যোগদান করেন। সেখানে কাজ করতে গিয়ে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়েন। যা নিয়ে ছবির কাহিনি সামনে এগোয়।

বিজ্ঞাপন

‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বুবলী। ছবিটির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো