Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোশাররফ করিমের ‘মহানগর’ আসছে ২৫ জুন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৭ জুন ২০২১ ২৩:৪১

গত মার্চে মোশাররফ করিম অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘মহানগর’-এর একটি স্নিক পিক উন্মোচিত হওয়ার পর থেকেই সিরিজটি ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ ছিল। তাদের অপেক্ষা খুব দীর্ঘ করতে হচ্ছে না। আগামী ২৫ জুন আশফাক নিপুণ পরিচালিত সিরিজটি মুক্তি পাবে।

‘মহানগর’-এর কাহিনি, চিত্রনাট্যও আশফাক নিপুণের। এতে  মোশাররফ করিমের পাশাপাশি এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, মোস্তাফিজুর নূর ইমরান ও খায়রুল বাশার।

থ্রিলার ঘরানার সিরিজ মহানগরে রাজধানী ঢাকায় এক রাতে সাত ঘণ্টায় ঘটে যাওয়া একটি গল্পের চিত্রায়ন করা হয়েছে। যেখানে গল্পের চরিত্রগুলো মানুষের জীবনের গহীন অন্ধকার দিকগুলোর ওপর আলোকপাত করেছে। ঢাকা মহানগরের যে অন্ধকার গল্প গুলো আমাদের জানা, সেই গল্প গুলোর বাইরে যে গল্পগুলো থাকে, সে গল্পই বলা হয়েছে ‘মহানগর’-এ।

বিজ্ঞাপন
সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো