Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুমাইয়া বৃষ্টির ‘প্রেমের নেশা’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২১ ১৬:০০

জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সুরকার ও কণ্ঠশিল্পী বেলাল খানের সুরে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন সুমাইয়া বৃষ্টি। ‘প্রেমের নেশা’ শিরোনামের গানটির কথা লিখেছেন এ মিজান। গানটির সংগীতায়োজন করেছেন শোভন রায়।

রাজ বিশ্বাস শংকরের পরিচালনায় গানটির ভিডিও নির্মিত হয়েছে। ভিডিওতে মডেল হয়েছেন সুমাইয়া বৃষ্টি ও সাগর আহমেদ। গানটির কোরিওগ্রাফি করেছেন রোহান-বেলাল।

জর্জ মাল্টিমিডিয়া প্রোডাকশনের ব্যানারে নির্মিত গানটি নিয়ে দারুন আশাবাদী সুমাইয়া বৃষ্টি। নতুন গান প্রসঙ্গে তিনি বলেন, ‘বেলাল ভাই’র সুরে অন্যরকম একটা মায়া আছে। আর গানটি মূলত এখনকার ট্রেন্ডকে মাথায় রেখে তৈরি করা। আশা করছি শ্রোতারা নিরাশ হবেন না।’

বিজ্ঞাপন

বেলাল খান বলেন, ‘এখন থেকে নিয়মিত এ ধরনের ট্যালেন্টদের প্রমোট করতে চাই। বৃষ্টির গায়কী শ্রোতাদের মুগ্ধ করবে।’

গানটি আসছে ২০ নভেম্বর বেলাল খানের চ্যানেল ‘বেলাল খান অফিশিয়াল’ থেকে প্রকাশিত হবে।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো