Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদে ড. মাহফুজুর রহমানের সঙ্গীতানুষ্ঠান ‘তুমি আমার প্রেয়সী’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২২ ১৬:৫৯

প্রতি বছরের মতো এ বছর ঈদেও একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী ড. মাহফুজুর রহমান। সঙ্গীতের প্রতি তার রয়েছে অসম্ভব ভালোবাসা। আর তাইতো নিজেই যুক্ত হয়েছেন গানের ভুবনে।

২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে একক সঙ্গীতানুষ্ঠান। এ ধারাবাহিকতায় এবারের ঈদেও তাঁর গাওয়া এগুচ্ছ গান নিয়ে ঈদের দিন রাত ১০.৩০ মিনিটে প্রচার হবে একক সঙ্গীতানুষ্ঠান ‘তুমি আমার প্রেয়সী’।

এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১০টি গান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন শেখ রেজা শানু, নাজমা মোহাম্মদ এবং রাজেশ ঘোষ। অ্যালবামে রয়েছে প্রেম করলেই, ভালোবাসা দাও, চাই চাই চাই, আমার জীবন, নয়নে রাখিব নয়ন, মুক্তি চেয়েছ, লক্ষী মেয়ে, ললনা, পরান পাখি এবং প্রেয়সী শিরোনামের গান।

বিজ্ঞাপন

এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।

সারাবাংলা/এজেডএস