Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তৌসিফ-সাদিয়ার ‘কষ্টের নাম মায়া’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৮ মে ২০২৩ ১৭:২৯

পথিক সাধনের রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে ‘কষ্টের নাম মায়া’। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ ও সাদিয়া আয়মান। মাছরাঙা টেলিভিশনে শুক্রবার (১৯ মে) রাত ১০টা ৩০ মিনিটে নাটকটি প্রচারিত হবে।

মধ্যবিত্ত পরিবারের সন্তান রাতুল কিছুটা এলোমেলো জীবন যাপনে অভ্যস্ত। পড়ালেখা শেষ করে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে। বাবা-মায়ের বড় সন্তান হিসেবে তার দায়িত্ব বেশি। ছোট ভাই আকিব ইউনিভার্সিটিতে পড়ছে। বাবা মারা গেছেন তিন বছর হলো। অন্যদিকে, নীলা বাবা-মায়ের একমাত্র সন্তান। ইউনিভার্সিটিতে পড়ছে। রাতুলের সাথে তার সম্পর্ক পাঁচ বছর ধরে। নীলার বাবা তাকে বারবার বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু নীলা চায় সে পড়ালেখা শেষ করে বিয়ে করবে। বাবা তার পছন্দের পাত্র জুবায়েদকে হাতছাড়া করতে চান না। আর নীলা তার ভালোবাসার মানুষ রাতুল ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চায় না। নীলা রাতুলকে বিষয়টা বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাতুল বিয়ে করবে না। বিয়ে করার ইচ্ছে নেই তার। রাতুলের মাও তাকে বিয়ের কথা বলতে বলতে রীতিমত ক্লান্ত। নীলা শেষবারের মত রাতুলের কাছে তার সিদ্ধান্ত জানতে চায়। রাতুল বলে সে নীলাকে ছাড়া থাকতে পারবে।

বিজ্ঞাপন

নীলা বলে আজ থেকে আর তাদের কথা হবে না। বিয়ের পর সে মোবাইলের সিম বদলে ফেলবে। নীলার খুব কষ্ট হলেও রাতুলের মধ্যে কোন বিকার নেই। পরদিন সকালে রাতুল ঘুম থেকে উঠেই অভ্যাসবশত নীলাকে কল দিলে তার ফোন বন্ধ পায়। রাতেও ফোনে এবং মেসেঞ্জারে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কিছুতেই পায় না। রাতুল অস্থির হয়ে পড়ে। সে কি সত্যিই নীলাকে ছাড়া থাকতে পারবে?

সারাবাংলা/এজেডএস