Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লেডি অ্যাকশন চরিত্রে মানসী প্রকৃতি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৮ নভেম্বর ২০২৩ ১৬:১৫

প্রতিনিয়ত বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে মেলে ধরছেন অভিনেত্রী মানসী প্রকৃতি। সাবলীল অভিনয় দিয়ে তিনি ছোট পর্দায় নিজেকে চিনিয়েছেন। হয়েছে চলচ্চিত্রে অভিষেক অনেক আগেই। মাঝে চলচ্চিত্রে বিরতি থাকলেও ফের সরব হয়েছেন তিনি। ক্যারিয়ারের ষষ্ঠ ও মুক্তির দিক দিয়ে চর্তুথ সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন প্রকৃতি।

সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। আসছে ১০ নভেম্বর (শুক্রবার) দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘যন্ত্রণা’ সিনেমাটি। এতে প্রকৃতির সহশিল্পী চিত্রনায়ক আদর আজাদ। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ।

বিজ্ঞাপন

‘যন্ত্রণা’ নিয়ে প্রকৃতি বলেন, ‘লেডি অ্যাকশন গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। আমার চরিত্রের নাম পুষ্প। তাকে ঘিরেই গল্পটি এগিয়ে যাবে। অ্যাকশন চরিত্রে এবারই প্রথম অভিনয় করেছি। চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং। সিনেমাটিতে প্রচুর মারপিটের দৃশ্য আছে। চেষ্টা করেছি পর্দায় অ্যাকশন লেডির রুদ্রমূর্তি ফুটিয়ে তুলতে। গল্পে অনেক বাঁক রয়েছে। আশা করছি, গল্প ও চরিত্র মিলিয়ে সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’

‘শেষ কথা’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল প্রকৃতির। এছাড়াও ‘জল শ্যাওলা’ সিনেমাসহ আরো একটি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমানে তার অভিনীত ‘দুই ঘণ্টা দশ মিনিট’ ও ‘রং রোড-আদুরী অধ্যায়’ নামের সিনেমা দুটি মুক্তির অপেক্ষায়। অচিরেই সিনেমা দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।

সারাবাংলা/এজেডএস