Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্মাতা নার্গিস আক্তারের স্বামী আর নেই

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১২ ডিসেম্বর ২০২৩ ১৯:২৯ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ ২০:২৬

চলচ্চিত্র নির্মাতা নার্গিস আক্তারের স্বামী এবি এম ইউনুস দীর্ঘ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। রাজধানীর একটি হাসপাতালে মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি মারা গিয়েছেন। সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা অপূর্ব রানা।

তিনি জানান, নার্গিস আক্তারের স্বামীর জানাজা মঙ্গলবার বাদ আসর ধানমন্ডির ৩২ নম্বর ব্রিজ সংলগ্ন তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর তার গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়ায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আগামীকাল (বুধবার) বেলা ১১টায় দ্বিতীয় জানাজ শেষে তার মরদেহ দাফন করা হবে।

‘পৌষ মাসের পিরিত’ সিনেমা পরিচালনার মাধ্যমে নির্মাণে আসেন নার্গিস আক্তার। এরপর তিনি ‘মেঘলা আকাশ’ নির্মাণ করেন। এটি একাধিক ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।

বিজ্ঞাপন

এরপর তিনি ‘চার সতীনের ঘর’ নির্মাণ করেও আলোচিত হন। সর্বশেষ তার ‘যৈবতী কন্যার মন’ চলচ্চিত্র মুক্তি পায়। ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার পায় সিনেমাটি।

সারাবাংলা/এজেডএস