Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বুদ্ধিজীবী দিবসের গান ‘অমর বিশ্বাসে’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৩ ১৭:১২

একাত্তরে স্বাধীনতা সংগ্রামের শেষ মূহুর্তে নিশ্চিত পরাজয়ের মুখে পাকিস্তানি জানতারা এক ঘৃন্য পরিকল্পনা বাস্তবায়ন করে। রাতের অন্ধকারে এ দেশের বুদ্ধিজীবিদের ধরে নিয়ে নৃশংসভাবে হত্যা করে। জাতির সেই সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি হলো গান। গীতিকবি সুজন হাজংয়ের লেখায় গানটিতে সুর করেছেন রংদীর। জাহিদ বাশার পংকজের সঙ্গীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন স্বরলিপি।

তোমাদের খুঁজি সুনীল প্রভাতে/ রক্তিম সূর্যের আলোতে/ তোমাদের খুঁজি বিজয় রথে/ বাঙালির স্বপ্নভূমিতে/ অমর বিশ্বাসে শিরোনামের গানটি ১৩ ডিসেম্বর (বুধবার) মগবাজারের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়।

বিজ্ঞাপন

গানটি প্রসঙ্গে গীতিকবি সুজন হাজং বলেন, “এটি বুদ্ধিজীবী দিবসের গান। বুদ্ধিজীবীদের শ্রদ্ধায় ও চেতনায় স্মরণ করার গান ‘অমর‌ বিশ্বাসে’। বুদ্ধিজীবীদের জীবন বলিদান, গৌরব ও মর্যাদার কথা গানটিতে বলা হয়েছে। আশা করি এই গানটির মাধ্যমে তরুণ প্রজন্ম বুদ্ধিজীবীদের প্রতি যথাযথ সম্মান ও ভালোবাসা নিবেদন করার বার্তা খুঁজে পাবে।”

স্বরলিপি বলেন, “বুদ্ধিজীবীদের নিয়ে গাওয়া এটি আমার প্রথম গান। গানের কথা ও সুর অসাধারণ। বুদ্ধিজীবীদের নিয়ে এমন একটি সুন্দর গান গাইতে পেরে আমি গর্বিত। আমি মনে করি বুদ্ধিজীবীদের প্রতি সত্যিকারের শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ এই গানটি।”

সংগীত পরিচালক জাহিদ বাশার পংকজ বলেন, “সুজনদাকে ধন্যবাদ জানাচ্ছি অসাধারণ এই গানটির সংগীত পরিচালনার দায়িত্ব আমাকে দেয়ার জন্য। চমৎকার কথা, সুর এবং স্বরলিপির সুমধুর কণ্ঠে গানটি শ্রোতাদের মুগ্ধ করবে বলে আমি আশা করি। গানটি শত বছর মানুষের হৃদয় হৃদয়ে ছুঁয়ে থাকবে বলে আমার বিশ্বাস।”

‘অমর বিশ্বাসে’ শিরোনামের এই গানটি ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবসে ইউটিউব চ্যানেল সুজন হাজং অফিসিয়াল এ অবমুক্ত করা হবে।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো