Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দীঘিকে নিয়ে সেলিমের ‘গাঁইয়া’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৪ জানুয়ারি ২০২৪ ১৭:৩৪ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৪ ১৭:৩৫

গিয়াসউদ্দিন সেলিম দীঘিকে নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন ‘গাঁইয়া’। তবে এটি কোনো পূর্ণদৈর্ঘ্য ছবি নয়, স্বল্পদৈর্ঘ্য। ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ’র নতুন আয়োজন ‘স্বল্পদৈর্ঘ্য প্রেমের গল্প’ সিরিজের অংশ হিসেবে সেলিম এটি নির্মাণ করেছেন।

বুধবার (৩ জানুয়ারি) বঙ্গ’র কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন দীঘি। এ সময় ফটোসেশনও সেরে নেন তারা। সেই মুহূর্তের ছবি দিয়ে ‘গাঁইয়া’ সংবাদ নিশ্চিত করেছেন তরুণ নায়িকা। উচ্ছ্বাস নিয়ে বলেছেন, ‘আমি কতটা খুশি, বলে বোঝাতে পারবো না। কারণ তিনি আর কেউ নন, গিয়াসউদ্দিন সেলিম স্যার।’

দীঘি জানিয়েছেন, ছোটবেলা থেকেই তিনি গিয়াসউদ্দিন সেলিমের কাজের ভক্ত। স্বপ্ন ছিল এক দিন তার নির্দেশনায় কাজ করবেন। সেই সুবাদে কিছু দিন আগে অনুরোধও জানান। যেটা পূরণ হতে এক মাসও বিলম্ব হয়নি।

বিজ্ঞাপন

এই স্বল্পদৈর্ঘ্যে দীঘির বিপরীতে দেখা যাবে খায়রুল বাসারকে। তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন নাটকের শুটিংয়ে। তাই চুক্তিসাক্ষর অনুষ্ঠানে হাজির হতে পারেননি। ছবিতে দীঘির বাবার ভূমিকায় থাকছেন তার বাস্তব জীবনের বাবা সুব্রত। আসন্ন জাতীয় নির্বাচনের পর শর্টফিল্মটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পাবে স্বল্পদৈর্ঘ্য ছবিটি।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো