Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিশুদের সঙ্গে গল্প কথায় ভাষাসৈনিক প্রতিভা মুৎসুদ্দি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৪ ২১:১৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দুরন্ত টিভির বিশেষ আয়োজন ‘গুণীজন’। গুণীজনে এবারের অতিথি হিসেবে থাকবেন ভাষাসৈনিক ও শিক্ষাবিদ প্রতিভা মুৎসুদ্দি। তার সাথে দেখা করতে টাঙ্গাইলের মির্জাপুরে ভারতেশ্বরী হোমস যায় মাসরুর রেজা ও নাজাহ আলাইনা। তাদের সাথে গল্প কথায় উঠে আসে প্রতিভা মুৎসুদ্দির বেড়ে ওঠা, রাজনৈতিক জীবন, ভাষা আন্দোলনে তার প্রতিবাদের গল্প, নারী বৈষম্য রোধে ও নারী শিক্ষায় তার অবদান, ভারতেশ্বরী হোমস পরিচালনা পদ্ধতি ও হোমসের স্বাধীনতা পুরস্কার পাওয়ার পেছনের গল্পসহ নানা বিষয়। মহীয়সী এই নারীর অভিজ্ঞতার যে ঋদ্ধ ভান্ডার, জীবনকে দেখার যে দৃষ্টিভঙ্গি সেটাই তুলে ধরা হয়েছে অনুষ্ঠানটিতে।

বিজ্ঞাপন

গুণীজন পরিচালনা করেছেন শাহাদাৎ হোসাইন সেতু ও মোহাম্মদ আবুল খায়ের কমল। অনুষ্ঠানটি দুরন্ত টিভিতে প্রচার হবে ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ও রাত ৯টা ৩০ মিনিটে।

আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষ্যে দুরন্ত টিভিতে আরো থাকছে সকাল ১০টায় ‘অ আ ক খ’, সকাল ১১টা ৩০ মিনিটে ‘একুশের গল্প’, বিকেল ৫টায় নাটক ‘ঝুটুম পাখির কথা’, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘আ মরি বাংলা ভাষা’ ও দুপুর ৩টায় সিনেমা ‘মানুষ’।

সারাবাংলা/এএসজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো