Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নায়িকার জীবনে শুধু স্ক্যান্ডাল না, থাকে স্ট্রাগলও!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৪ মে ২০২৪ ১৮:৩২

তিন তিনটা ফ্লপ সিনেমার পর চার নম্বর সিনেমা সুপারহিট সাথে ন্যাশনাল অ্যাওয়ার্ড! নায়িকা রূপা মীর্জা এখন টক অব দ্য শো বিজ। এই সাকসেস সেলিব্রেট করতে সে একটা পার্টি থ্রো করে। আলোকোজ্জ্বল ঐ পার্টিতে শুন্য থেকে শিখরে ওঠা রূপা মীর্জার অন্ধকার অতীত সামনে চলে আসে । আপন, পর, শত্রু, মিত্র, মুখ ও মুখোশ সব যেনো এক গোলক ধাঁধা! পুরনো ক্ষত, পাপ কিংবা লোভের গল্পে রাত বাড়তে থাকে আর বাড়তে থাকে লাশ! এমনই গল্প নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘পয়জন’।

‘পয়জন’-এর টিজার প্রকাশিত হয়েছে সম্প্রতি। এটি শুরু হয় ‘নায়িকার জীবনে শুধু স্ক্যান্ডাল না, থাকে স্ট্রাগলও!’-এমন সংলাপ দিয়ে। এতে দেখা যায় পিছনে খুন করা হচ্ছে কাউকে, কিন্তু নির্লিপ্তভাবে মেকআপ নিচ্ছেন নায়িকা। যে চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন।

বিজ্ঞাপন

পরিচালক সঞ্জয় সমদ্দার বলেন, প্রয়োজনের অতিরিক্ত যে কোনো কিছু বিষ ! কিন্তু জীবনের এমনই আয়রনি যে, প্রয়োজনীয়তার সীমা আমরা প্রায়শই নির্ধারণ করতে পারি না । সেখান থেকেই জন্ম নেয় বেঁচে থাকার নানা সমীকরণ । পরিশ্রম, মেধা, কিংবা প্রতারণা নানা ভাবে জীবনের সেই সমীকরণ মেলানোর চেষ্টা চলে কিন্তু জীবনের গল্প তো আসলে লেখে অন্য কেউ ..

তানজিন তিশা ছাড়াও ‘পয়জন’-এ আরো অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, টাইগার রবি, রওনক রিপন, আব্দুল্লাহ আল সেন্টু, এ কে আজাদ সেতু, এস এম সোহাগ প্রমুখ।

সারাবাংলা/এজেডএস