Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রেখার জন্যই বিয়ে করেননি সালমান?

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪৩

একটা সময় বলিউড সুপারস্টার অভিনেত্রী রেখার উপর ক্রাশ ছিল সালমান খানের। কী অবাক হচ্ছেন তাই তো! অভিনেতা নিজেই একটি সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলে এই গল্পটি শেয়ার করেছেন। ২০১৪ সালে, ‘বিগ বস’-এর একটি এপিসোডে সালমান খান রেখার প্রতি তার ছেলেবেলার ভালোলাগার কথা জানিয়েছিলেন। সালমান বলেন, তিনি ছোটবেলায় যোগব্যায়ামের ক্লাসেও ভর্তি হয়েছিলেন শুধুমাত্র রেখা সেখানে প্রশিক্ষক ছিলেন বলে।

শুধু সালমান এ কথা বলেনি, কথাটা রেখা পর্যন্ত পৌঁছেও দিয়েছিলেন। অভিনেত্রী একবার মজা করে বলেছিলেন যে সালমান নাকি তার পরিবারকেও বলেছিলেন যে তিনি বড় হলে রেখাকেই বিয়ে করবেন। অভিনেতার বয়স তখন খুবই কম। এবং তিনি মনে-প্রাণে রেখার প্রেমে পড়েছিলেন। বলিউড সুন্দরী রেখা একবার সালমানের শো ‘বিগ বস’-এর সেটে পৌঁছেছিলেন। ‘বিগ বস’-এর সেটে অভিনেতা রেখার প্রতি তার ভালোবাসার কথা জানিয়েছিলেন। রেখা ২০১৪ সালে ‘সুপার নানি’-র প্রচারের জন্য এই শোতে এসেছিলেন।

বিজ্ঞাপন

সালমান বলেন, ‘সেই সময় যোগব্যায়ামের সঙ্গে আমার কোনও সম্পর্কই ছিল না। কিন্তু, রেখাজি যোগা শেখাতেন বলে আমি ও আমার বন্ধুরা সেখানে যেতাম।’ তখন সবেমাত্র সাত থেকে আট বছর বয়স অভিনেতার। কৈশোরে পা রাখার আগেই সালমান রেখাকে ভালোবাসতে শুরু করেছেন বলে জানিয়েছেন রেখা।

সালমানের প্রশংসা করে রেখা বলেন, তার মন এতটাই নিষ্পাপ ছিল যে বাড়িতে গিয়ে সবাইকে বলেছিলেন তিনি বড় হলে রেখাকে বিয়ে করবেন। রেখার এই কথা শুনে সালমান মজা করে বলেন, হয়তো সেই কারণেই বিয়ে করেননি। সালমানের এই কথায় বেশ আনন্দ পেয়েছেন রেখা। হেসে তার উত্তর, এটা খুব একটা ভুল বলেনি বলিউড ভাইজান।

সারাবাংলা/এজেডএস