Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিয়ে করেছেন সংগীতশিল্পী পড়শী

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ১৭:০৬

পড়শী ও তার জীবনসঙ্গী নীলয়

জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী বিয়ে করেছেন। তার বর যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়। দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা পড়শী ও নিলয়ের বিয়ের খবর নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, পড়শী ও নিলয় একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। ২০০৮ সালে চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’-এ পড়শী ২য় রানার আপ হয়েছিলেন পড়শী। সে প্রতিযোগিতায় অন্যতম প্রতিযোগী ছিলেন নিলয়। ২০১০ সাল থেকে নিলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন। সেখানে তিনি সংগীত নিয়ে পড়াশোনা করেছেন।

পড়শী ও নিলয়ের পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, এখনই খবরটি তারা প্রকাশ্যে আনতে চান না। তাই আপাতত বিয়ের প্রসঙ্গে কিছুই বলছেন না। সূত্র নিশ্চিত করেছে, ২০২৪ সালে ৪ মার্চ পড়শীর বিয়ে (কাবিন) সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

গণমাধ্যমকে পড়শীর মা বলেন, এ বিষয়ে আমরা আপাতত কিছুই বলতে চাই না।

গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসে। সে সময় পড়শী ও নিলয়ের পরিবারের সদস্যরা তাদের বিয়ের ব্যাপারে কথা বলেন। তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়া হয়। তবে বিয়ে নিয়ে আপাতত দুই পরিবারের কেউই খবর প্রকাশ্যে আনতে চাচ্ছেন না।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

আরো