Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রাচ্যনাট শিক্ষার্থীদের ‘অ্যানিমেল ফার্ম’

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৫ ১৪:১৯

বাংলাদেশের থিয়েটারের বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরীতে সুদীর্ঘ ২৪ বছর ধরে কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে একজন প্রশিক্ষণার্থী থিয়েটারের সকল আনুসাঙ্গিক বিষয়ে একটি স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৬টি ব্যাচ সফলভাবে তাদের কোর্স সম্পন্ন করেছেন। পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে ৪৭তম ব্যাচেরও।

৪৭তম ব্যাচ তাদের সমাপনী প্রযোজনা হিসেবে জর্জ অরওয়েল’র ‘অ্যানিমেল ফার্ম’ উপস্থাপন করবে

৪৭তম ব্যাচ তাদের সমাপনী প্রযোজনা হিসেবে জর্জ অরওয়েল’র ‘অ্যানিমেল ফার্ম’ উপস্থাপন করবে

এরই ধারাবাহিকতায় ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন-এর ৪৭তম ব্যাচের সনদপত্র বিতরণ অনুষ্ঠান। একইসাথে সেদিন ৪৭তম ব্যাচ তাদের সমাপনী প্রযোজনা হিসেবে জর্জ অরওয়েল’র ‘অ্যানিমেল ফার্ম’ উপস্থাপন করবে। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষক ও থিয়েটার কর্মী সামিনা লুৎফা নিত্রা এবং লেখক ফিরোজ আহমেদ। নাট্য প্রদর্শনী ছাড়াও ঐ দিন মিলনায়তনের বাইরে থাকবে উন্মুক্ত পোস্টার প্রদর্শনী।

বিজ্ঞাপন
সারাবাংলা/এএসজি