Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বুবলীকে বই উৎসর্গ করলেন শিমুল খান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩০ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৪০

শিমুল খানের বই ‘চল্লিশ হাওয়া’

ইফতেখার চৌধুরী পরিচালিত সুপারহিট হিট সিনেমা ‘দেহরক্ষী’ দিয়ে ২০১৩ সালে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন অভিনেতা শিমুল খান। এরপর টানা বেশ কিছু সিনেমায় অভিনয় করে পরিচিত পান। বিশেষত খল-অভিনেতা হিসেবে অবস্থান তৈরী করেন তিনি। এই অভিনেতই এবারের একুশে মেলায় তার দ্বিতীয় বই প্রকাশ করলেন।

বইয়ের নাম “চল্লিশ হাওয়া Forty Winds”। বইটি উৎসর্গ করেছেন চিত্রনায়িকা শবনম বুবলীকে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পরীবাগে অবস্থিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বইটির মোড়ক উন্মোচন করা হয়। নায়িকা নিজে বইয়ের মোড়ক উন্মোচন করেন।

শিমুল খানের বইয়ের মোড়ক উন্মোচন করছেন বুবলী

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসে বুবলী বলেন, শিমুল খান ভাইয়ের দ্বিতীয় বই। এটা আমাকে উৎসর্গ করা হয়েছে। এটা আমার জন্য অবশ্যই সম্মানের।

বিজ্ঞাপন

শিমুল খান বলেন, আদর্শ সহকর্মী এবং মানুষ হিসেবে বুবলী অতুলনীয়। তার প্রতিটি পদক্ষেপ এবং আচার ব্যবহারে চলচ্চিত্র শিল্পের প্রোডাকশন বয় থেকে শুরু করে পরিচালক, প্রযোজক সহ সবাই বরাবরই মুগ্ধ! তাই তার এই সুন্দর পথচলাকে আরো অনুপ্রাণিত করার জন্যই আমার দ্বিতীয় বইটি শবনম বুবলীকে উৎসর্গ করে সারপ্রাইজ দিয়েছি।

শিমুল খানের বইয়ের প্রচ্ছদ করেছেন ঢাকাই ছবির পোস্টার ডিজাইনার সাজ্জাদুল ইসলাম সায়েম। “চল্লিশ হাওয়া বা Forty Winds বইটি মেলার ৪২৬/৪২৭ নম্বর স্টলের সপ্তর্ষি প্রকাশনীতে পাওয়া যাচ্ছে।

সারাবাংলা/এজেডএস