Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১১

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মাসুমা রহমান তানিকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রতিক্রিয়ায় মাসুমা তানি বলেন, ‘আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা যথাযথভাবে পালন করব।’

এতে বলা হয়, The Film Development Corporation Act, 1957 এর ধারা ৯ ও ৯ (ডি) অনুযায়ী মাসুমা রহমান তানিকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ৩ বছর মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

বলে রাখা ভালো, মাসুমা তানি একজন চলচ্চিত্র পরিচালক। তিনি সিনেমা নির্মাণের পাশাশি নাটক নির্মাণও করেছেন। মুক্তির অপেক্ষায় তার পরিচালিত এবং সাদিকা পারভিন পপি অভিনীত ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমাটি।

সারাবাংলা/এজেডএস