যে গোলটা হতে পারত বিশ্বকাপেরই অন্যতম সেরা গোল, ফ্রান্সের রেফারি ফ্রাঙ্কোয়িস লেটেকজার সেটাই ভিএআরে করে দিয়েছেন বাতিল। মিসরের মোস্তফা জিকো তাই ম্যাচ শেষে চোখের পানি ধরে রাখতে পারেননি। ফরাসি রেফারিকে তিনি উল্লেখ করেছেন ‘জালিম’ হিসেবে; সেই সঙ্গে তিলাওয়াত করেছেন পবিত্র কোরআনের আয়াত যার অর্থ হচ্ছে— ‘নিশ্চয়ই আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনিই উত্তম পরিকল্পনাকারী।’ আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের ৫৮ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে অসাধারণ গোল করে স্কোরলাইন ২-০ করেছিলেন জিকো। কিন্তু গোলের বিল্ডআপের সময় মারওয়ান আত্তিয়া মিসরের বক্সের সামনে লিসান্দ্রো মার্তিনেসকে ফাউল করেছেন— […]