ঢাকা: ছাত্রকল্যাণ পরিদফতরের অধীন মেডিকেল সেন্টারে জ্যেষ্ঠ পরামর্শক/পরামর্শক/জুনিয়র পরামর্শক পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়;
পদের নাম: জ্যেষ্ঠ পরামর্শক (মনোরোগ)/ পরামর্শক (মনোরোগ)/ জুনিয়র পরামর্শক (মনোরোগ);
পদসংখ্যা: ১টি;
চাকরির ধরন: পার্ট-টাইম (চুক্তিভিত্তিক);
কর্মঘণ্টা: প্রতিদিন ৩ ঘণ্টা (সপ্তাহে ৩ দিন);
বেতন: জ্যেষ্ঠ পরামর্শক (মনোরোগ): ৫৫,০০০ টাকা, পরামর্শক (মনোরোগ): ৪৫,০০০ টাকা এবং জুনিয়র পরামর্শক (মনোরোগ): ৩৫,০০০ টাকা;
আবেদনের যোগ্যতা:
১. জ্যেষ্ঠ পরামর্শক (মনোরোগ)
*সরকার স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস/এফআরসিপি/এমআরসিপি/এমডি বা সমমানের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা স্বনামধন্য বেসরকারি হাসপাতালে কমপক্ষে ২০ বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা। এর মধ্যে অন্তত পাঁচ বছর অধ্যাপক বা সমমানের পদে কর্মরত থাকার অভিজ্ঞতা থাকতে হবে;
২. পরামর্শক (মনোরোগ)
*সরকার স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস/এফআরসিপি/এমআরসিপি/এমডি বা সমমানের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা স্বনামধন্য বেসরকারি হাসপাতালে কমপক্ষে ১৫ বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা। এর মধ্যে অন্তত পাঁচ বছর সহযোগী অধ্যাপক বা সমমানের পদে কর্মরত থাকার অভিজ্ঞতা থাকতে হবে;
৩. জুনিয়র পরামর্শক (মনোরোগ)
*সরকার স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস/ এফআরসিপি/ এমআরসিপি/ এমডি বা সমমানের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা স্বনামধন্য বেসরকারি হাসপাতালে কমপক্ষে ১২ বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা। এর মধ্যে অন্তত পাঁচ বছর সহকারী অধ্যাপক বা সমমানের পদে কর্মরত থাকার অভিজ্ঞতা থাকতে হবে;
আবেদন প্রক্রিয়া:
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
রেজিস্ট্রার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা’ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রে পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ জুলাই ২০২৬ পর্যন্ত।