ঢাকা: ১০ থেকে ২০তম গ্রেডে ৭ পদে ২০ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীন জাতীয় পেনশন কর্তৃপক্ষ। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন ২৮ জুলাই বিকেল ৪টা পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: জাতীয় পেনশন কর্তৃপক্ষ;
১. পদের নাম: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: (১৬,০০০-৩৮,৬৪০) টাকা (গ্রেড-১০);
২. পদের নাম: নিরীক্ষক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: (১২,৫০০-৩০,২৩০) টাকা (গ্রেড-১১);
৩. পদের নাম: ব্যক্তিগত সহকারী;
পদসংখ্যা: ৪টি;
বেতন স্কেল: (১১,০০০-২৬,৫৯০) টাকা (গ্রেড-১৩);
৪. পদের নাম: হিসাবরক্ষক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: (১০,২০০-২৪,৬৮০) টাকা (গ্রেড-১৪);
৫. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ৪টি;
বেতন স্কেল: (৯,৩০০-২২,৪৯০) টাকা (গ্রেড-১৬);
৬. পদের নাম: ড্রাইভার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: (৯,৩০০-২২,৪৯০) টাকা (গ্রেড-১৬);
৭. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ৮টি;
বেতন স্কেল: (৮,২৫০-২০,০১০) টাকা (গ্রেড-২০);
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১৫ মে ২০২৬ তারিখে);
আবেদন প্রক্রিয়া:
আবেদন ফি:
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৩ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ২৮ জুলাই ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।