Tuesday 07 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিআইএমে ছয় মাসের ইন্টার্নশিপ করার সুযোগ

সারাবাংলা ডেস্ক
৭ জুলাই ২০২৬ ০৮:৫৬

ঢাকা: ব্যবস্থাপনাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে আগ্রহী তরুণদের জন্য ৬ মাসব্যাপী ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ইন্টার্নশিপ নীতিমালার আলোকে পরিচালিত এ কর্মসূচিতে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ১৯ জুলাই পর্যন্ত।

১৯৬১ সালে প্রতিষ্ঠিত বিআইএম দীর্ঘদিন ধরে দেশে ব্যবস্থাপনাগত শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা ও পরামর্শসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। পেশাগত উৎকর্ষ সাধন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিয়মিত বিভিন্ন প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ইন্টার্নশিপের সুযোগও দিয়ে থাকে।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিআইএমের দাপ্তরিক ওয়েবসাইটে উল্লেখিত যোগ্যতা ও শর্তাবলি অনুযায়ী আগ্রহী প্রার্থীরা ছয় মাসের এ ইন্টার্নশিপ কর্মসূচিতে আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায় চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে পারবেন;

আবেদনের সময়সীমা: ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত।

সারাবাংরা/এনএল/ এএ
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ সহনীয়
৭ জুলাই ২০২৬ ০৯:৪৯

আরো

সম্পর্কিত খবর