ঢাকা: অস্থায়ী ভিত্তিতে ৬টি ক্যাটাগরির পদে মোট ৭৩৩ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মহিলা বিষয়ক অধিদফতর। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ জুলাই বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আর আবেদন শুরু হবে আগামীকাল ৮ জুলাই থেকে।
পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২টি
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগত্যা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস
পদের নাম: ট্রেড ইন্সট্রাক্টর (জেলা)
পদসংখ্যা: ৯৭ টি (দরজিবিজ্ঞান-৫৩টি, বুটিক বাটিক-২২টি, নকশিকাঁথা-২২টি)।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ডিপ্লোমা এবং যে ট্রেডে ডিপ্লোমা কোর্স চালু হয়নি, সেই সব ক্ষেত্রে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতার সনদ। মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৬টি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস
পদের নাম: ডে-কেয়ার ইনচার্জ
পদসংখ্যা: ২৫টি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস। অথবা এসএসসি পাস এবং শিশুযত্ন কর্মসূচি এবং নার্সিং-এ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কেবল মহিলা প্রার্থীদের বিবেচনা করা হইবে।
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১৬৩টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৪৩৮টি
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর। তবে ট্রেড ইন্সট্রাক্টর পদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত গ্রহণযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদনের শেষ সময়: আগামী ২৮ জুলাই বিকেল ৪টা পর্যন্ত।