ঢাকা: ‘অফিসার’ পদে ৫ কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিটল-নিলয় গ্রুপ। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৩ আগস্ট পর্যন্ত।।
প্রতিষ্ঠানের নাম: নিটল-নিলয় গ্রুপ;
বিভাগের নাম: শোরুম সেলস;
পদের নাম: অফিসার;
পদসংখ্যা: ৫টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ১৫,০০০-১৮,০০০ টাকা;
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ২২-৩৫ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
আবেদনের যোগ্যতা:
*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায় ক্লিক করে আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন;
আবেদনের শেষ সময়: আগামী ১৩ আগস্ট ২০২৬ পর্যন্ত।