Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সহকারী জজ নিয়োগের বিজ্ঞপ্তি

সারাবাংলা ডেস্ক
২৮ জুলাই ২০২৬ ০৯:০২

ঢাকা: আইন পেশায় ক্যারিয়ার গড়ার স্বপ্নপূরণে বড় সুযোগ এনে দিল বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। ১৯শ বিজেএস পরীক্ষা ২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তারা সহকারী জজ (সিভিল জজ) পদে মোট ২৫০ জনকে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়

পদের নাম: সহকারী জজ (সিভিল জজ)

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান), আইন বিষয়ে স্নাতক বা কোনো স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ৩ বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর(ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ)।

বিজ্ঞাপন

আইন বিষয়ের শেষ বর্ষের পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন।

পদসংখ্যা: ২৫০ জন (কম-বেশি হতে পারে)

চাকরির ধরন: সরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: ১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর

বেতন ও ভাতা: ৩০,৯৩৫-৬৪,৪৩০ টাকা

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জেলা

পরীক্ষার ধরন ও সময়সূচি

প্রাথমিক পরীক্ষা (MCQ): ১০০ নম্বর। পাস নম্বর ৫০। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। ২০২৬ সালের অক্টোবরের প্রথম সপ্তাহে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

লিখিত পরীক্ষা: ১০০০ নম্বর। গড় পাস নম্বর ৫০ শতাংশ।

মৌখিক পরীক্ষা: ১০০ নম্বর। পাস নম্বর ৫০।

পরীক্ষাকেন্দ্র: প্রাথমিক, লিখিত ও মৌখিক পরীক্ষা ঢাকা মহানগরে অনুষ্ঠিত হবে।

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন শুরু: ৬ আগস্ট ২০২৬, দুপুর ১২টা

আবেদন ফি: ১২০০

আগ্রহী প্রার্থীদের জুডিসিয়াল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত ‘BJSC Form’ ফরম পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায় ক্লিক করে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন;

আবেদনের সময়সীমা: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

 

সারাবাংলা/এনএল/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর