Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ দিচ্ছে রেডক্রস

সারাবাংলা ডেস্ক
১ আগস্ট ২০২৬ ১৫:৪৭

ঢাকা: অ্যাকাউন্ট্যান্ট নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)। আগ্রহীরা ই-মেইলে আবেদন করতে পারবেন আগামী ৪ আগস্ট পর্যন্ত।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আইএফআরসি গ্র্যাচুয়িটি অ্যান্ড প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ)

বিভাগ: অ্যাকাউন্টস ও ফিন্যান্স বিভাগ

পদের নাম: অ্যাকাউন্ট্যান্ট

পদসংখ্যা:

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

চুক্তির মেয়াদ: প্রাথমিকভাবে ১২ মাস, তবে মেয়াদ বৃদ্ধির সুযোগ রয়েছে

শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স ও অ্যাকাউন্টস বিষয়ে স্নাতক বা তদূর্ধ্ব ডিগ্রি

অন্যান্য যোগ্যতা:

প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুয়িটি ফান্ড ব্যবস্থাপনায় অভিজ্ঞতা।

বিজ্ঞাপন

এনবিআরের ট্যাক্স ও ভ্যাট সংক্রান্ত আইন ও অনুশাসন বিষয়ে জ্ঞান।

বিভিন্ন হিসাবরক্ষণ সফটওয়্যার ও এমএস অফিসে পারদর্শিতা।

ইংরেজিতে চমৎকার মৌখিক ও লিখিত যোগাযোগ দক্ষতা।

অভিজ্ঞতা: সর্বনিম্ন ৫ বছর

দায়িত্বসমূহ:

জিপিএফ ট্রাস্টের হিসাবরক্ষণ ও সঠিক আর্থিক স্টেটমেন্ট প্রস্তুত করা।

সদস্যদের অবদান, লোন, উত্তোলন ও দৈনিক হিসাবের লেজার হালনাগাদ রাখা।

কর ও ভ্যাট সংক্রান্ত সব নিয়ম মেনে চলা এবং এনবিআরে রিপোর্ট প্রদান করা।

ফান্ডের বিনিয়োগ ব্যবস্থাপনা তদারকি ও রেকর্ড সংরক্ষণ।

ট্রাস্টি বোর্ডের বৈঠক আহ্বান, কার্যবিবরণী ও অন্যান্য প্রশাসনিক কাজ সম্পাদন।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, জীবন ও স্বাস্থ্য বীমা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ তোলে তা পুনরায় পরিশোধের সুবিধা রয়েছে।

কর্মস্থল: ঢাকা

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ই-মেইলে আবেদন পাঠাতে পারবেন। সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম এবং আবেদনপত্রে প্রত্যাশিত সম্মানী উল্লেখ করতে হবে। এছাড়া এই ঠিকানায় আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

আবেদনের সময়সীমা: ৪ আগস্ট ২০২৬ পর্যন্ত।

 

সারাবাংলা/এনএল/এনজে