ঢাকা: সেলস বিভাগে এজিএম (ক্লাস্টার হেড) পদে ৫ কর্মী নিয়োগে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রূপায়ন গ্রুপ। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: রূপায়ন গ্রুপ;
পদের নাম: এজিএম (ক্লাস্টার হেড);
বিভাগ: সেলস;
পদসংখ্যা: ৫টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ৮০,০০০-১১,০০০০ টাকা;
অন্যান্য সুযোগ-সুবিধা: দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, পারফরম্যান্স বোনাস, টিএ বিল, মোবাইল বিল, উৎসব বোনাস বছরে ২টি, আসন খালি থাকা সাপেক্ষে যাতায়াত সুবিধা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ন্যূনতম ৩৫ বছর হতে হবে;
কর্মস্থল: উত্তরা, ১২ নম্বর সেক্টর, ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;
আবেদনের যোগ্যতা:
*মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে;
*প্রিমিয়াম লাক্সারি রিয়েল এস্টেট পোর্টফোলিওর অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;
*ন্যূনতম ১৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা https://bdjobs.com/h/details/1527512?ln=1 এই ঠিকানায় কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।