Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বৃষ্টিতে বাইকের ফুয়েল ট্যাংকে পানি জমা রোধে করণীয়

সারাবাংলা ডেস্ক
৪ জুলাই ২০২৬ ১৮:৫৯

বর্ষার মরসুমে মোটরসাইকেল রাইডারদের জন্য অন্যতম বড় দুশ্চিন্তার কারণ হলো ফুয়েল ট্যাংকে বৃষ্টির পানি ঢুকে যাওয়া। একটু অসতর্কতার কারণে যদি ট্যাংকের জ্বালানিতে পানি মিশে যায়, তবে বাইকের ইঞ্জিনের বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই এই সময়ে ইঞ্জিনের কার্যক্ষমতা ঠিক রাখতে এবং অনাকাঙ্ক্ষিত খরচ বাঁচাতে বাইকের বাড়তি যত্ন নেয়া প্রয়োজন।

আসুন জেনে নেই, র্ষায় বাইকের ফুয়েল ট্যাংকে পানি জমা রোধে যা করবেন…

পানি ঢোকার কারণ ও ইঞ্জিনের ক্ষতি

সাধারণত মুষলধারে বৃষ্টিতে বাইক চালালে, রাস্তায় জমে থাকা পানিতে রাইড করলে কিংবা ফুয়েল ট্যাংকের ক্যাপ বা ঢাকনা ঢিলে ও ক্ষতিগ্রস্ত থাকলে ভেতরে পানি চলে যায়। জ্বালানির সাথে পানি মিশলে ইঞ্জিনের পিস্টন ও রিংয়ের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে মরিচা ধরে যায়। এর ফলে বাইকের মাইলেজ কমে যায়, হুটহাট স্টার্ট বন্ধ হয়ে যায় এবং ইঞ্জিনের পারফরম্যান্স মারাত্মকভাবে ব্যাহত হয়। পরবর্তীতে এটি ঠিক করতে বেশ মোটা অঙ্কের টাকা গুনতে হতে পারে।

বিজ্ঞাপন

সুরক্ষায় কিছু জরুরি পদক্ষেপ

বাইকের ইঞ্জিনকে বর্ষার হাত থেকে সুরক্ষিত রাখতে নিচের প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নিতে পারেন…

লক ও ঢাকনা পরীক্ষা: ফুয়েল ট্যাংকের ঢাকনাটি সবসময় শক্তভাবে লাগানো আছে কি না তা দেখে নিন। ঢাকনার রাবার বা সিল নষ্ট হয়ে গেলে দ্রুত বদলে ফেলুন।

ট্যাংক কভারের ব্যবহার: বৃষ্টির দিনে বাইরে বাইক পার্ক করতে হলে বা রাইড করার সময় ভালো মানের ওয়াটারপ্রুফ ট্যাংক কভার ব্যবহার করুন।

ফুয়েল অ্যাডিটিভ: নিয়মিত ফুয়েল লাইন পরীক্ষা করানোর পাশাপাশি ওয়াটার-অ্যাবজর্বিং ফুয়েল অ্যাডিটিভ ব্যবহার করতে পারেন, যা জ্বালানিতে থাকা সামান্য পানি শুষে নিতে সাহায্য করে।

স্টার্ট দেওয়ার নিয়ম: বৃষ্টির পর বাইক লক খুলে সরাসরি রাইড না করে, ইঞ্জিন স্টার্ট দিয়ে কিছুক্ষণ আইডল বা নিষ্ক্রিয় অবস্থায় চালু রাখুন।

জরুরি পরামর্শ

যদি কোনো কারণে সন্দেহ হয় যে ফুয়েল ট্যাংকে পানি ঢুকেছে, তবে বাইক বেশি না চালিয়ে দ্রুত অভিজ্ঞ মেকানিকের শরণাপন্ন হন এবং পুরো ট্যাংকটি ভালো করে পরিষ্কার করিয়ে নিন। নিয়মতান্ত্রিক রক্ষণাবেক্ষণই বর্ষায় আপনার সাধের বাইকটিকে সুরক্ষিত রাখবে।

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো