Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাইকের ইঞ্জিন ভালো রাখতে জানুন অয়েলের সঠিক পরিমাণ

সারাবাংলা ডেস্ক
২৬ আগস্ট ২০২৬ ১৯:৩৬

মোটরসাইকেলের প্রাণ বলা হয় এর ইঞ্জিনকে। আর সেই ইঞ্জিনকে সচল, ঠান্ডা ও দীর্ঘস্থায়ী রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সঠিক সময়ে সঠিক মানের ‘ইঞ্জিন অয়েল’ বা লুব্রিকেন্ট ব্যবহার। তবে অনেকেই না জেনে আন্দাজে ইঞ্জিন অয়েল ঢালেন, যা ইঞ্জিনের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। বাইকে প্রয়োজনের চেয়ে কম তেল দিলে যেমন পার্টস ঘষা খেয়ে দ্রুত নষ্ট হয়, তেমনি অতিরিক্ত তেল দিলেও প্রেসার বেড়ে পারফরম্যান্স ও মাইলেজ কমে যায়।

আসুন জেনে নেই, জনপ্রিয় ব্র্যান্ডগুলোর বিভিন্ন মডেলে কত মিলিলিটার ইঞ্জিন অয়েল প্রয়োজন…

হোন্ডা মোটরসাইকেল

হোন্ডা সিবি হর্নেট ১৬০আর বাইকে ১,০০০ মিলি এবং হোন্ডা সিবি শাইন এসপি (১২৫) বাইকে ৯০০ মিলি ইঞ্জিন অয়েল লাগে। এছাড়া হোন্ডা এসপি ১২৫ মডেলে ৮৫০ মিলি এবং হোন্ডা লিভো বা ড্রিম ১১০ মডেলে ৮০০ মিলি ইঞ্জিন অয়েল প্রয়োজন হয়।

বিজ্ঞাপন

বাজাজ মোটরসাইকেল

বাজাজ পালসার এনএস ১৬০ ও এনএস ২০০ মডেলে ১,২০০ মিলি ইঞ্জিন অয়েল লাগে। অন্যদিকে পালসার ১৫০ মডেলে ১,০০০ মিলি এবং পালসার ১২৫ বা ডিসকভার ১২৫ মডেলে ৯৫০ মিলি ইঞ্জিন অয়েল দিতে হয়। এছাড়া ডিসকভার ১১০ ও প্ল্যাটিনা মডেলগুলোতে ৮০০ মিলি ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হয়।

টিভিএস মোটরসাইকেল

টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি এবং ১৬০ ২ভি মডেলে ১,০০০ মিলি ইঞ্জিন অয়েল লাগে। তবে অ্যাপাচি আরটিআর ২০০ ৪ভি মডেলে ১,২০০ মিলি এবং রাইডার ১২৫ মডেলে ৯৫০ মিলি ইঞ্জিন অয়েল প্রয়োজন হয়। এছাড়া টিভিএস মেট্রো প্লাস ও স্টার সিটি প্লাস মডেলে ৮০০ মিলি ইঞ্জিন অয়েল লাগে।

ইয়ামাহা মোটরসাইকেল

ইয়ামাহা এফজেড এস ভি৩ মডেলে ১,১০০ মিলি এবং হাই-পারফরম্যান্স যামাহা আর ১৫ ভি৩ বা ভি৪ মডেলে ১,৩০০ মিলি ইঞ্জিন অয়েল দিতে হয়। এছাড়া যামাহা এমটি-১৫ মডেলে ১,০৫০ মিলি এবং স্যালুটো মডেলে ৯০০ মিলি ইঞ্জিন অয়েল লাগে।

সুজুকি মোটরসাইকেল

সুজুকি জিক্সার ১৫৫ এবং জিক্সার এসএফ মডেলে ১,০০০ মিলি ইঞ্জিন অয়েল প্রয়োজন হয়। এছাড়া সুজুকি ব্যান্ডিট মডেলে ১,৫০০ মিলি এবং জিএসএক্স-আর১৫০ মডেলে ১,৪০০ মিলি ইঞ্জিন অয়েল লাগে। সুজুকি অ্যাক্সেস ১২৫ স্কুটারে ৯০০ মিলি ইঞ্জিন অয়েল দিতে হয়।

রানার মোটরসাইকেল

রানার টার্বো ১২৫ মডেলে ৯৫০ মিলি এবং রানার বোল্ট ১৬৫আর, নাইট রাইডার ১৫০ ও রেঞ্জার ১৫০ মডেলে ১,০০০ মিলি ইঞ্জিন অয়েল লাগে। রানার এডি৮০এস বা ফ্লেম ১০০ মডেলে ৮০০ মিলি ইঞ্জিন অয়েল দিতে হয়।

হিরো মোটরসাইকেল

হিরো হাংক ১৫০আর মডেলে ১,০০০ মিলি এবং হিরো ইগনিটর ১২৫ ও গ্ল্যামার মডেলে ৯০০ মিলি ইঞ্জিন অয়েল লাগে। এছাড়া হিরো এইচএফ ডিলাক্স, স্প্লেন্ডার প্লাস এবং প্যাশন এক্সপ্রো মডেলে ৮০০ মিলি ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হয়।

বাইকের মডেল ও ইঞ্জিনের ধরন ভেদে এই পরিমাণের সামান্য তারতম্য হতে পারে। বিশেষ করে ড্রেন দেওয়ার পর স্বাভাবিক অয়েল চেঞ্জ এবং ইঞ্জিন ফিল্টার বা ওভারহোলিংয়ের সময় তেলের পরিমাণে কিছুটা ভিন্নতা আসে। তাই ইঞ্জিন অয়েল ফিল্টার বদলানোর সময় ম্যানুয়াল বুক দেখে নির্দিষ্ট পরিমাণ তেল দেওয়া জরুরি। বাইক প্রস্তুতকারক কোম্পানির নির্দেশিকা (User Manual) মেনে সঠিক পরিমাণে ইঞ্জিন অয়েল ব্যবহার করুন এবং আপনার রাইডকে রাখুন সবসময় মসৃণ, সুরক্ষিত ও চাপমুক্ত।