Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্যারিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নজমুল হক, ফ্রান্স থেকে
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৭ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৯

সেন্ট ডেনিস এলাকায় প্রতিষ্ঠিত স্থায়ী শহিদ মিনার

ফ্রান্স: ফ্রান্সের প্যারিসে মহান ভাষা শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

সেন্ট ডেনিস এলাকায় প্রতিষ্ঠিত স্থায়ী শহিদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে ফরাসি সরকারি প্রতিনিধিদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়েবা মহাসচিব ও সেকানো বাঙালির প্রধান উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহ।

প্রধান অতিথি সেন্ট ডেনিস ডিপার্টমেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট স্টেফান স্ত্রুশেল ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, এ ইতিহাস এখন বিশ্ব ইতিহাসের অংশ।

বিজ্ঞাপন

সেন্ট ডেনিসের মেয়রের পক্ষে বক্তব্য দেন ইয়ানিক কাইয়ে। এ ছাড়া করন্তাঁ দুপ্রে, মোফতাউ ইবুরোয়া, অরিয়ান ফিলল এবং আবিদা হানেফা বক্তব্য দেন।

অনুষ্ঠানের শেষে সেকানো বাঙালি সংগঠনের প্রেসিডেন্ট স্বরূপ সদিউল উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ভাষা আন্দোলনের প্রতীক এই শহিদ মিনার আগামী প্রজন্মের কাছে ইতিহাস ও চেতনার গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেবে।

পরে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সারাাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর