Thursday 30 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্যারিসে ঢাকা ক্লাব ফ্রান্সের অভিষেক অনুষ্ঠিত

ফ্রান্স থেকে নজমুল হক
৩০ জুলাই ২০২৬ ০৯:২৪

প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সম্প্রীতি, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার প্রত্যয় নিয়ে গত ২৬ জুলাই একটি অভিজাত হলরুমে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর অভিষেক অনুষ্ঠান। এ উপলক্ষ্যে সংগঠনের ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের অন্যতম উপদেষ্টা ও পৃষ্ঠপোষক সত্তার আলী সুমন শাহ আলম কমিটির নাম ঘোষণা করেন। এতে রানা রহমান সভাপতি এবং কামাল আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পরে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। ক্লাবের সাধারণ সম্পাদক কামাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান টিপু এবং এস. কে. শামিম যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।

বিজ্ঞাপন

স্বাগত বক্তব্যে যুগ্ম সাধারণ সম্পাদক এস. কে. শামিম সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শুভানুধ্যায়ী ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা শুভ্রত শুভ, রিয়াদ আহমেদ, হাবিবুর রহমান হাবিব, জিতু তালুকদার, মিয়া মস্তফা এবং হান্নান হাওলাদারসহ অন্যান্য অতিথিরা।

এ সময় সংগঠনের উপদেষ্টাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। পরে তাদের সম্মাননা স্মারক হিসেবে ক্লাবের পক্ষ থেকে ব্যাজ ও উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে প্যারিসের জনপ্রিয় শিল্পী মৌসুমী চক্রবর্তী ও নিশিতা বড়ুয়ার পাশাপাশি বাংলাদেশ থেকে আগত শিল্পী ইলিয়াস, উপমা ও আরাব খান সংগীত পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা প্রাণবন্ত এক সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন।

অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংগঠনের অন্যতম উপদেষ্টা ও পৃষ্ঠপোষক সত্তার আলী সুমন শাহ আলম বলেন, ঢাকা ক্লাব ফ্রান্স শুধু একটি সংগঠন নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার একটি সেতুবন্ধন। আমি আশা করি, এই ক্লাব ভবিষ্যতে প্রবাসীদের কল্যাণে এবং বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বিশ্ব-দরবারে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকা বাংলাদেশের হৃৎপিণ্ড, ঢাকা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। প্রবাসের মাটিতে ঢাকা বাসী সেই গুরুত্ব অবলোকন করে তাদেরকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। দেশের ইতিহাস ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরতে হবে।

সভাপতির বক্তব্যে রানা রহমান বলেন, ঢাকা ক্লাব ফ্রান্স একটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন। বাংলাদেশের সব অঞ্চলের মানুষের জন্য এ ক্লাবের সদস্য হওয়ার সুযোগ রয়েছে। দল, মত ও ভৌগোলিক বিভেদ ভুলে প্রবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিই এ সংগঠনের মূল লক্ষ্য।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মাহমুদ রেজা আসাদ, ইয়া নাসির মুন্না, রেজাউর রহমান বিপুল, জয়নুল আবেদীন, বাদশা করিম রুবেল, সঞ্জয় বনিক সাজ্জাদুল বারী সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, মাসুদ জিলান, রনি রাজ পলাশ দাশ, শাহাদত হোসেন, লাবু চৌধুরী স্বপন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক, মমিন আলী মোড়ল, হোসেন বেপারী সুজন, আহসান মজুমদার, ইমাম হোসেন, আতাউর রহমান, আজিজুল খান, খান খমিনি, আলম খান জয় কামাল, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সহ কোষাধ্যক্ষ সরদার আনিস, প্রচার সম্পাদক মারুফ ফয়সাল, দফতর সম্পাদক সুমন মোল্লা, আন্তর্জাতিক সম্পাদক সাইফুল ইসলাম রনি, ক্রীড়া সম্পাদক ইমরান সিকদার, সহ ক্রীড়া সম্পাদক মো. বাবু, তথ্যপ্রযুক্তি সম্পাদক আবু শাহেদ রনি, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংস্কৃতিক সম্পাদক মো. নাহিদ, প্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান শাওন, শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক মহসিন তালুকদার, যোগাযোগ সম্পাদক সৈয়দ হেলাল, আপ্যায়ন বিষয়ক সম্পাদক গণেশ সাহা, সাহিত্য বিষয়ক সম্পাদক শহীদ রহমান সহ অন্যান্যরা।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর