Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জিয়া সংসদ ফ্রান্স শাখার ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন

ফ্রান্স থেকে নজমুল হক
৪ আগস্ট ২০২৬ ০৯:০২

তানজিমুল ইসলাম রেকল এবং জাকির খান।

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম, রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা নিয়ে গবেষণামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জিয়া সংসদের ফ্রান্স শাখার ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে তানজিমুল ইসলাম রেকলকে সভাপতি এবং জাকির খান সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে ছাদেক আহমদ তালুকদার, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ এনামুল হক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ শামসুল হক দায়িত্ব পেয়েছেন।

জিয়া সংসদ কেন্দ্রীয় পরিষদের সভাপতি, বিশিষ্ট লেখক, সাহিত্যিক ও কবি নবগঠিত এ আংশিক কমিটির অনুমোদন প্রদান করেন।

বিজ্ঞাপন

জিয়া সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, এম. জহুরুল ইসলাম মখর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিগ্‌গিরই ফ্রান্স শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। একই সঙ্গে প্রবাসে জিয়াউর রহমানের জীবন, কর্ম ও রাষ্ট্রদর্শন নিয়ে গবেষণা, আলোচনা সভা, সেমিনার এবং বিভিন্ন বুদ্ধিবৃত্তিক ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের প্রতি আস্থা রাখায় কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করে জিয়া সংসদের কার্যক্রমকে আরও শক্তিশালী ও ফলপ্রসূ করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর