Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গ্লিজবী ডেজার্ট

নূসরাত জাহান
৪ মে ২০২৫ ১৮:৩১ | আপডেট: ৪ মে ২০২৫ ২০:০৬

গ্লিজবী হচ্ছে আমাদের দেশীয় এবং খুবই সুস্বাদু একটি ডেজার্ট। এটি গুঁড়া দুধ ভেজে তৈরি করা হয়, তাই এটাকে গুঁড়া দুধের ভাজা কেকও বলা হয়।

সারাবাংলার পাঠকদের জন্য গ্লিজবী ডেজার্টের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী নূসরাত জাহান।

উপকরণ _
গুঁড়া দুধ – ১ কাপ,
ঘি – ১/২ কাপ,
তেল – ১/২ কাপ,
ডিম – ৪টি,
চিনি – ১/২ কাপ,
বেকিং পাউডার – ১ চা চামচ,
এলাচ গুঁড়া – ১ চিমটি,
বেকিং মোল্ড – ৭”,
বেকিং টাইম – ৪০-৪৫ মিনিট,
ওভেনের তাপমাত্রা ১৬০ ডিগ্রি, ওভেনের মিডেল তাকে দিতে হবে, পরিবেশন ১০-১২ জন

প্রস্তুত প্রণালি _

ধাপ- ১
প্রথমে একটি পরিষ্কার ফ্রাইপ্যানে গুঁড়া দুধ, ঘি, এলাচ গুঁড়া ও তেলের মিশ্রণ ভাল করে মিক্স করে চুলা জ্বালিয়ে লো আঁচে রান্না করতে হবে। এ সময় স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়তে হবে, তা না হলে মিশ্রণটি পুড়ে যাবে। নাড়তে নাড়তে যখন ক্যারামেল কালার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।

বিজ্ঞাপন

ধাপ -২
একটি শুকনা পরিষ্কার বাটিতে ৪টি ডিম নিয়ে তাতে অল্প অল্প করে চিনি দিয়ে মিডিয়াম স্পিডে ৪-৫ মিনিট বিট করে নিব। চিনি গলে গেলে বেকিং পাউডার দিয়ে পুনরায় ৩-৪ মিনিট বিট করবো। এবার আগে থেকে করে রাখা দুধ ও তেলের মিশ্রণটি ঠান্ডা অবস্থায় অল্প অল্প করে দিব এবং লো স্পিডে বিট করে ৩০-৪০ সেকেন্ডের মধ্যে মিক্স করে নিব। কেকের মোল্ডে সামান্য তেল দিয়ে রেডি করে মিশ্রণটি পুরোপুরি কেক মোল্ডে ঢেলে দিব।

ডাবল বয়লার বা Water bath Method-এ ওভেনের মিডেল র‍্যাকে ৪০-৫০ মিনিট বেক করে নিব। (ওভেনের ট্রেতে ১” পরিমাণ গরম পানি দিয়ে তার উপরে কেক মোল্ড বসিয়ে বেক করাকেই ওয়াটার বাথ মেথড বলে)।

গ্লিজবী ক্রীম

উপকরণ _
বাটার – ২০০ গ্রাম,
কনডেন্স মিল্ক – ১ কৌটা

একটি পাত্রে প্রথমে কনডেন্স মিল্ক এর কাগজটি খুলে ফুটন্ত গরম পানিতে মিডিয়াম আঁচে ৪ ঘন্টা ফুটিয়ে ঠান্ডা করে নিলেই ক্যারামেল সস তৈরি হয়ে যাবে।

পরিষ্কার একটি বাটিতে বাটার মিডিয়াম স্পিডে ৩-৪ মিনিট বিট করবো। বাটারের কালার একটু পরিবর্তন হয়ে সাদাটে হয়ে আসলে আগে থেকে বানিয়ে রাখা ক্যারামেল সস-এর অর্ধেকটা দিয়ে আবারও মিডিয়াম স্পিডে ৪ মিনিট বিট করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল দারুন স্বাদের গ্লিজবী ক্রিম।

বাকি ক্যারামেল সস এয়ার টাইট বক্সে রেকে ১৫ দিন নরমাল ফ্রিজে সংরক্ষণ করা যাবে।

এবার গ্লিজবী ডেজার্ট ঠান্ডা অবস্থায় গ্লিজবী ক্রীম দিয়ে উপরের অংশে নিজের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নিব।

মনে রাখবেন— কোন কিছু রান্নার পূর্বে খুব ভাল করে হাত ধুয়ে নিতে হবে এবং রান্নার জায়গা ও প্রয়োজনীয় সরঞ্জামাদি অবশ্যই ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে।

সারাবাংলা/এনজেড/এএসজি