Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ

ইসরাত জাহান
২৯ মে ২০২৫ ১৯:৪০

হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপের উৎপত্তি চীনের সিচুয়ান অঞ্চলে, এটি আসলে হুলাটাং বা ‘মরিচের গরম স্যুপ’-এর একটি রূপ, যার সাথে টক স্বাদ বাড়ানোর জন্য লেবুর রস বা ভিনেগার যোগ করা হয়। এই রূপটি হেনান (চীনেরই একটা প্রদেশ) রান্নায় পাওয়া যায় । সময়ের সঙ্গে সঙ্গে এটি চীনের বাইরেও জনপ্রিয়তা পায় এবং বিভিন্ন সংস্কৃতিতে নিজস্ব ভিন্নতা অর্জন করে।

এই স্যুপের মূল আকর্ষণ হলো এর স্বাদ—একদিকে ঝাল মরিচের তীব্রতা, অন্যদিকে ভিনেগার বা লেবুর টক—যা জিভে এক অনন্য রোমাঞ্চ জাগায়। সঙ্গে থাকে চিকেন, হালকা সেদ্ধ সবজি আর ডিমের সূক্ষ্ম পরত, যা একে করে তোলে অতুলনীয়।

হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ শুধু একটি খাবার নয়, এটি একটি ঐতিহ্য যা স্বাদ ও সংস্কৃতির সম্মিলনে আজ বিশ্বজুড়ে জনপ্রিয় খাবার।

বিজ্ঞাপন

উপকরণ _

১. চিকেন কিমা কুচি – ১/২ কাপ
২. মাশরুম কুচি – ১/৪ কাপ
৩. বেবি কর্ন – ১/৪ কাফ
৪. লাল কাঁচা মরিচ কুচি – ৩টি
৫. চিলি সস – ৪ টেবিল চামচ
৬. কর্নফ্লাওয়ার – ১ টেবিল চামচ
৭. চিকেন পাউডার – ১ চা চামচ
৮. লেমন গ্রাস – ৫/৬ টি
৯. লেবুর রস – ১ টেবিল চামচ
১০. চিনি – ১/২ চা মত
১১. ডিম – ১ টি

প্রস্তুত প্রণালী _

মুরগির কিমা কুচি, বেবিকর্ন, মাশরুম কুচি ভালো করে ধুয়ে নিয়ে অর্ধেক পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রাখতে হবে।

এবার একটি প্যানে ২ কাপ দিয়ে তাতে চিলি সস লবণ, চিকেন পাউডার ভালো করে মিশিয়ে নিয়ে জাল করতে হবে। প্রেমিশ রংটি ফুটে উঠলে তাতে মিশিয়ে রাখা চিকেন মাশরুম বেবিকনগুলো দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে।

এভাবে চিকেন সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করতে হবে। চিকেন সিদ্ধ হয়ে গেলে এ পর্যায়ে বাকি অর্ধেকটা কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে লেমন গ্রাস গুলো মিশিয়ে নিয়ে চুলায় ফুটানো মিশ্রণের সঙ্গে মিশিয়ে নাড়তে হবে দ্রুত। মিশ্রণটি দু মিনিটের মত ফুটিয়ে এ পর্যায়ে আগুন কমিয়ে একটা ডিম ভালো করে ফাটিয়ে আস্তে আস্তে কাটা চামচের সাহায্যে মিশ্রণের সঙ্গে মেশাতে হবে একইসঙ্গে নাড়তেও হবে।

এরপর এক মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তাতে চিনি আর লেবুর রস মিশিয়ে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল মজাদার হট এন্ড সাওয়ার চিকেন সুপ।

সারাবাংলা/এএসজি