Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিফ স্টু

আনিসা আক্তার নুপুর
৪ জুন ২০২৫ ১৬:৩৬

উপকরণ _

বিফ কিমা – ১০০ গ্রাম,
গরুর মাংস – ২৫০ গ্রাম,
গাজর কিউব – ১ কাপ,
আলু কিউব – এক কাপ,
পেঁয়াজ – চার টুকরো করা,
পেঁয়াজ কিউব – ৩ টেবিল চামচ,
আদা স্লাইস – তিন টুকরো,
রসুনকোয়া – ৭/৮টি,
গোল মরিচ গুঁড়া – ১ চা চামচ,
ময়দা – এক টেবিল চামচ,
টমেটো সস – তিন টেবিল চামচ,
ওয়েস্টার সস – এক টেবিল চামচ,
অরিগানো – হাফ চা চামচ,
তেল – এক টেবিল চামচ,
পানি – হাফ লিটার,
লবণ স্বাদমতো।

প্রণালি _

প্রথমে একটি হাঁড়িতে বিফ কিমা ও পানি দিয়ে লবণ রসুন কোয়া আদা কিউব পেঁয়াজ টুকরো করা জাল করে নিতে হবে।
তারপর অন্য প্যানে তেল গরম করে মাংস দিয়ে নেড়ে চেড়ে গোলমরিচ গুঁড়া দিয়ে লবণ দিয়ে মাংসের পানি বের হলে, তা ঢেকে রান্না করতে হবে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত।
পানি শুকিয়ে এলে আলু গাজর পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।
ভালো করে নেড়েচেড়ে মসলার পানিটা দিয়ে দিতে হবে।
তারপর টমেটো সস ও ওয়েস্টার সস দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রান্না করতে হবে ২০ মিনিট।
চুলার আঁচ লো থাকবে তারপর অরিগানো দিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখে নামিয়ে পরিবেশন করুন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজেড/এএসজি