Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্পেশাল বিফ বিরিয়ানি

আনিসা আক্তার নুপুর
৭ জুন ২০২৫ ১৯:৪৪

উপকরণ _

গরুর মাংস – ১ কেজি (২২ টুকরা করা),
পোলাওর চাল – ৬০০ গ্রাম,
টক দই – ১/২ কাপ,
পেঁয়াজ কুচি – ১ কাপ,
আদা রসুন বাটা – ৩ টেবিল চামচ,
মরিচ গুঁড়া – ২ চা চামচ,
জায়ফল জয়ত্রী গুড়া – ১/২চা চামচ,
চিনা বাদাম বাটা – ১ টেবিল চামচ,
কিসমিস বাটা – ১চা-চামচ,
ধনিয়া গুড়া – দেড় চা চামচ,
জিরা গুড়া – ২ চা চামচ,
গোলমরিচ গুঁড়া – ১/২ চা চামচ,
তেজপাতা – ২টি,
দারচিনি এলাচ লবঙ্গ – ৭/৮টি,
কালো এলাচ – ২টি,
কাঁচা মরিচ – ১০টি,
তেল – দেড় কাপ,
ঘি – ৩ টেবিল চামচ,
পানি – প্রয়োজন মত,
লবণ – স্বাদ অনুযায়ী,
কেওড়া জল – ১ টেবিল চামচ,
পেঁয়াজ বেরেস্তা – ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালী _

বিজ্ঞাপন

প্রথমে মাংস চাল ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখতে হবে।

তারপর মাংসের সাথে সব বাটা ও গুড়া মসলা ও টক দই দিয়ে ভালো করে মাখাতে হবে।

তারপর হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে বাদামি করে ভেজে নিতে হবে।

তার মধ্যে মেখে রাখা মাংস ঢেলে দিতে হবে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে।

তেল উপরে উঠে এলে পরিমাণ মতো পানি দিয়ে আবার কষিয়ে নিতে হবে।

মাংস নরম হয়ে এলে ঠিক তখন মাংস তুলে রেখে ওই মসলার মধ্যে ১ লিটার পানি দিয়ে, পানি ফুটতে শুরু করলে চাল গুলো দিতে হবে।

দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে কাঁচামরিচ কেওড়া জল পেঁয়াজ বেরেস্তা দিয়ে রান্না করতে হবে দশ মিনিট, চুলার আঁচ লো মিডিয়াম থাকবে।

তারপর চাল থেকে পানি শুকিয়ে এলে মাংসগুলো দিয়ে ও ঘি দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে ঢেকে দমে রাখতে হবে ৩০ মিনিট।

তারপর নামিয়ে পরিবেশন করুন।

সারাবাংলা/এনজেড/এএসজি