Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিজেরই যত্নে কর্মজীবী নারী

এরিনা রায়
২১ এপ্রিল ২০২৬ ১৮:০৫ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৮:০৬

কর্মজীবী নারীদের দিনের বেশ কিছুটা সময় থাকতে হয় ঘরের বাইরে। রোদ, ধুলোবালি এবং ঘামের কারণে ত্বক ও চুল প্রাণহীন হয়ে পড়াটাই স্বাভাবিক। তবে একটু সচেতনতা আর ঘরোয়া যত্নই গরমেও নিজেকে সতেজ ও হাস্যোজ্জ্বল রাখা সম্ভব।

এই গরমে কর্মজীবী নারীদের অফিসের কাজের চাপ, ঘরের চাপ সামলাতে সামলাতে নিজেদের পার্লারে গিয়ে যত্ন নেওয়ার মত সময় হয় না। তাই তারা রাতে সব কাজ সেরে চায় তাদের নিজেদের জন্য সময় বের করে ঘরে বসেই তাদের নিজেদের যত্ন নিতে।

কি কি উপায়ে তারা এই যত্ন নিতে পারে তা-ই জানা যাক…

ত্বকের যত্নে এই গরমে প্রথমেই মাথায় আসে বরফের কথা। কারণ বরফ বা ঠান্ডা পানি বা ঠান্ডা করে এমন কিছু ত্বককে আরও প্রাণোচ্ছেল এবং ভেতর থেকে যেন নিঃশ্বাস নিতে পারে।

বিজ্ঞাপন

শশা: এই গরমে শশা খুবই কার্যকারী একটি উপাদান ত্বকের জন্য। রাতে শশা ব্লেন্ড করে বা মোটা স্লাইস কেটে পুরো মুখে লাগিয়ে রাখলে ত্বকের ক্লান্তি এবং মেছতা বা সানট্যান চলে যাবে।

বেসন: বেসন এই গরমে কার্যকারী একটি উপাদান ত্বকের জন্য। বেসনের প্যাকও ত্বকে দারুণ কাজ করে। বেসন, টক দই, মুসুর ডাল মিশিয়ে হাতে,পায়ে, মুখে গলায় লাগালে সানট্যান রোধ হয়।

টকদই: রোদ থেকে বাসায় পৌঁছে মুখে টকদই আর মধু লাগালে তৎক্ষণাৎ ত্বকে মেছতা হওয়া থেকে বাঁচা যায়।

এলোভেরাঃ এলোভেরা পাতাকে ছোট ছোট করে কেটে ফ্রিজে ঠান্ডা করে মুখে ১মিনিটের মত জেলটা মেখে তারপর চুলার তাপের সামনে গেলে বা রোদে বের হওয়ার আগে এটি লাগিয়ে খালি পানি দিয়ে ধুয়ে মেক-আপ করলে তা সান্সক্রিনের মত কাজ করে।

তবে ঘরোয়া টোটকার পাশাপাশি সান্সক্রিন সবসময়ের রুটিনে রাখতেই হবে। চুলের যত্নে ঘরোয়া টোটকা গুলো দারুণ কাজ করছে যুগ যুগ ধরে।

চুলের স্বাস্থ্য ভালো রাখতে সবার আগে মাথায় আসে লেবু। কারণ ধুলোবালি এবং ঘামের জন্য মাথায় অনেক বেশি খুশকি হওয়ার প্রকোপ থাকে। তার থেকে মুক্তি পেতে লেবুর রস আর নারিকেল তেল মিশিয়ে হালকা গরম করে মাথার ত্বকে লাগিয়ে ১০ মিনিট রেখে দিয়ে শ্যাম্পু দিয়ে ধুয়ে ভালো করে চুল শুকালেই খুশকি অনেক কমে যায়।

চুলকে মোলায়েম ও প্রাণোচ্ছেল রাখতে টকদই কার্যকারী ভূমিকা পালন করে। টকদই ফেটিয়ে তার সাথে এলোভেরা জেল মিশিয়ে চুলে লাগালে চুল মোলায়েম ও স্বাস্থ্যজ্জ্বল হয়।

করলাঃ করলা কুচি করে বা ব্লেন্ড করে রস বের করে নিন। সরাসরি মাথার ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। আর খুশকি কমাতে করলার রসের সাথে টকদই মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন।

মেথির প্যাকঃ চুলকে ঘন ও সুন্দর করতে মেথি সারারাত ভিজিয়ে ছুটির দিন কলার সাথে মিশিয়ে মাথায় লাগালে চুল পড়া অনেক কমে যাবে। মাথা ঠান্ডা রাখতে সাহায্য করবে।

এই ঘরোয়া টোটকা গুলোর পাশাপাশি অবশ্যই অনেক পানি খেতে হবে এবং স্বাস্থ্যকর খাবার কেতে হবে।

সারাবাংলা/এএসজি
বিজ্ঞাপন

আরো