Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খালি পেটে লেবু পানি কতটা উপকার?

লাইফস্টাইল ডেস্ক
১০ মে ২০২৬ ১৪:৪৮

সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস গরম পানিতে লেবুর রস মিশিয়ে খাওয়া এখন অনেকেরই রুটিন। উদ্দেশ্য একটাই, শরীরের মেদ কমানো এবং ডিটক্স করা। কিন্তু এই অভ্যাস কি সবার শরীরের জন্য উপকারী? অনেকের ক্ষেত্রে দেখা যায়, ওজন কমার আগেই শুরু হয়ে যায় তীব্র গ্যাস আর বুকজ্বালা।

আসুন জেনে নেই কেন এমনটা হয় এবং সঠিক নিয়মটাই বা কী…

অ্যাসিডিটির আসল কারণ কী?

লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড। সাধারণত সকালে আমাদের পাকস্থলী খালি থাকে এবং সেখানে অ্যাসিডের মাত্রা এমনিতেই বেশি থাকে। এই অবস্থায় অতিরিক্ত সাইট্রিক অ্যাসিড পেটে পড়লে পাকস্থলীর পিএইচ (pH) স্তরের ভারসাম্য পুরোপুরি বিগড়ে যায়। এর ফলে হজমে সাহায্য করার বদলে উল্টে শুরু হয় চোঁয়া ঢেকুর আর অস্বস্তি।

বিজ্ঞাপন

অ্যাসিড রিফ্লাক্সের ঝুঁকি

বিশেষজ্ঞদের মতে, লেবুর রস আমাদের খাদ্যনালী ও পাকস্থলীর সংযোগস্থলে থাকা একটি বিশেষ পেশিকে (LES) শিথিল করে দেয়। ফলে পাকস্থলীর অ্যাসিড সহজেই ওপরের দিকে অর্থাৎ গলা বা বুকের দিকে উঠে আসে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘অ্যাসিড রিফ্লাক্স’। যাদের আগে থেকেই গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তাদের জন্য খালি পেটে লেবু পানি যেন বিষের মতো কাজ করে।

লেবু জলের সঠিক সময় ও নিয়ম

লেবু পানি শরীরের জন্য ক্ষতিকর নয়, বরং এর ভিটামিন সি ও পটাশিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিন্তু এটি খাওয়ার সঠিক সময় বুঝতে হবে…

ভরা পেটে খান: খালি পেটে না খেয়ে সকালের নাস্তা বা ব্রেকফাস্ট করার অন্তত এক ঘণ্টা পরে লেবু পানি খাওয়ার অভ্যাস করুন।

ভারী খাবারের আগে: দুপুরের খাবারের আধ ঘণ্টা আগে হালকা লেবু পানি খেলে তা হজমে সহায়তা করতে পারে।

ব্যায়ামের পর: শরীরচর্চার পর ক্লান্ত শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য ফেরাতে লেবু পানি দারুণ কার্যকর।

রোদে ঘোরার পর: বাইরে থেকে ক্লান্ত হয়ে ফিরলে শরীরকে হাইড্রেটেড রাখতে চিনি ছাড়া লেবু পানি খেতে পারেন।

মেদ কমানোর তাড়নায় নিজের শরীরের সংকেতকে অবহেলা করবেন না। যদি লেবু পানি খেয়ে নিয়মিত বুকজ্বালা বা গ্যাসের সমস্যা হয়, তবে বুঝবেন আপনার পাকস্থলী এটি খালি পেটে গ্রহণ করতে পারছে না। সেক্ষেত্রে সময় পরিবর্তন করাই হবে বুদ্ধিমানের কাজ।

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

আরো