প্রিয়জনদের সাথে আড্ডা কিংবা যেকোনো উৎসবের আনন্দ আরও জমিয়ে তুলতে টেবিল সাজাতে পারেন দারুণ এক পুষ্টিকর পদ দিয়ে। হালকা, স্বাস্থ্যকর এবং মুখের রুচি ফেরাতে অনন্য এক পদ হতে পারে ‘রাশিয়ান সালাদ’। তাজা ফলমূল, পছন্দের সবজি, সেদ্ধ মাংস আর ক্রিমের মেলবন্ধনে তৈরি এই সালাদ দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনি সুস্বাদু। খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে এটি তৈরি করা সম্ভব।
আসুন জেনে নেই এর সহজ রেসিপি…
প্রয়োজনীয় উপকরণ
মূল উপাদান…
সেদ্ধ আলু: ১ কাপ (কিউব করে কাটা)
সেদ্ধ গাজর: আধা কাপ (কিউব করে কাটা)
সেদ্ধ মটরশুঁটি: চার ভাগের এক (১/৪) কাপ
আপেল: আধা কাপ (কিউব করে কাটা)
সেদ্ধ ডিম: ২টি
সেদ্ধ মুরগির মাংস: ১ কাপ (হাড় ছাড়া, ছোট টুকরো করা)
ড্রেসিং তৈরিতে যা লাগবে:
মেয়নেজ: এক কাপের তিন ভাগের এক ভাগ
টমেটো সস: ৩ চা-চামচ
ঘন ক্রিম (Heavy Cream): ২ চা-চামচ
লেবুর রস: ১ টেবিল চামচ
চিনি: ১ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়ো ও লবণ: স্বাদ অনুযায়ী
প্রস্তুত প্রণালী
১. ড্রেসিং প্রস্তুত করা: প্রথমে একটি বড় পাত্রে মেয়নেজ, টমেটো সস, ঘন ক্রিম, লেবুর রস, চিনি, লবণ এবং গোলমরিচ গুঁড়ো একসাথে খুব ভালোভাবে ফেটিয়ে একটি মসৃণ মিশ্রণ তৈরি করে নিন।
২. উপকরণ মেশানো: এবার অন্য একটি বড় বাটিতে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু, গাজর, মটরশুঁটি, মুরগির মাংস এবং কুচানো আপেল ও ডিম একসাথে নিন।
৩. চূড়ান্ত ধাপ: এবার তৈরি করে রাখা ক্রিমি ড্রেসিংটি সবজি ও মাংসের মিশ্রণের ওপর ঢেলে দিন। একটি চামচ দিয়ে আলতো হাতে সবকিছু ভালোভাবে মাখিয়ে নিন, যেন সবজির টুকরোগুলো ভেঙে না যায়।
টিপস: সালাদটি মাখানো শেষে একটি পরিবেশন পাত্রে নিয়ে অন্তত ১ ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। ঠান্ডা ঠান্ডা রাশিয়ান সালাদ খেতে সবচেয়ে বেশি সুস্বাদু লাগে।