মাথাব্যথা
আমার এই মাথাব্যথা
সারানোর কি কোনো ডাক্তার নেই
এই শহরে, এই রাষ্ট্রে?
মন খারাপের কোনো কারণ নেই,
কষ্ট দেওয়ার মতোও কেউ নেই।
তবু সমস্ত মাথাজুড়ে
ব্যথারা এসে বসত গড়েছে।
আমি নিতান্তই এক গোবেচারা নাগরিক।
রাষ্ট্রে আগুন লাগুক,
কিংবা সরকার পতনের মতো
বড় কোনো ঘটনা ঘটুক—
আমি নিষ্ক্রিয় থাকি;
কোনো কিছুতেই যেন
আমার মাথাব্যথা নেই।
তবু কোনো তেজস্ক্রিয় পুরোনো ছায়া,
টেবিলের ওপর পড়ে থাকা ধুলোমাখা চিঠি,
হারিয়ে যাওয়া কোনো পথের চিহ্ন—
হঠাৎ এসে মাথায় ভর করে।
অলৌকিক কোনো স্পর্শে,
মাতৃভূমি রক্ষার আহ্বানের মতো,
কবে আমার সমস্ত চিন্তা
একান্নবর্তী হবে?
কবে আমার মাথা থেকে
দূর হবে
অনিয়মের যন্ত্রণা?
ভুল মানুষের মিছিলে
সত্যি করে বলি একবার স্কুলে যাবার পথে
বৃষ্টিতে ভিজতে দেখে তাকে প্রথম
মেঘবালিকা ডাকতে ইচ্ছে হয়েছিল।
দু এক ক্লাস এর বয়স বেশি হলে
কি আর তাকে ভাল লাগতে পারে না।
ফুলপিসিমার বাড়ির ছাদে তাকে দেখে
প্রথম ভাল লেখেছিলো।
অথচ একটি দুপুর কে অবহেলা করে
চোখ
তুমি হেঁটে গেলে
আর্তনাদ আর রক্তপাতে-ভরা
অন্ধকারের পথে
ভুল মানুষের মিছিলে।
প্রিয় শহর
এই শহর থেকে চলে যাচ্ছি
আমার মনে পড়বে
এই শহরে ছিলো
আমার ছেলে বেলার খেলার মাঠ
আমার প্রথম হাতে খড়ির প্রিয় স্কুল।
ভালোবাসার একটা বালিকা।
যে কবিতাটার মধ্যে একটা নিজের
বাড়ী বানাতে চেয়েছিলো।
আর আমার মা
তার
শাড়ীর আঁচল দিয়ে আমার
ক্লান্তি মুছে দিতো।