Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সালমান তারেক শাকিল-এর কবিতা


১ মে ২০২২ ২১:০০ | আপডেট: ২ মে ২০২২ ১৯:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাওয়া

 

এই বাতাসের গায়ে গা লেগে
হালকা সুরের মতন
ভেসে আসে রাত
তোমার গলার স্বরে সমস্ত অবসাদ
চোখের উপর পড়ে থাকে চাঁদের আলো
দখিনা বাতাস
বিভোর জীবনের টান
পোড়া জাহাজের মতো
দূরের গাছগুলো
ভুল করে বসে থাকি
অনুরাগ পাবার আশায়
হায়ার মতো বেহালার সুরে
বুকের ভেতরে
একি উষ্ণতা
তোমার নরম গালে পড়ে থাকে ভোরের আলো।

সারাবাংলা/এসবিডিই/এএসজি