Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অনন্য একটি নাম

নিতাই পদ বণিক
৩ আগস্ট ২০২৩ ১৪:২৮

চোখের কালিতে মনের খাতায়
লিখে দিলাম একটি নাম
জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান।

আকাশের নীলে সাগরের জলে
এঁকে দিলাম একটি নাম
জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান।

ফুল পাখিদের কলগানে
কাননে মধূপ গুঞ্জরণে
গেয়ে যায় একটি নাম
জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান।

নদীর স্রোত ঝরনা ধারায়
ছন্দ ছড়ায় অস্ফুট বেদনায়
ধ্বনিত হয় একটি নাম
জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান।

সারাবাংলা/এসবিডিই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো