Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিম্নকক্ষ আসন ভিত্তিক, উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে: বদিউল আলম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৭ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৮

মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। ছবি: সংগৃহীত

মেহেরপুর: নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, নিম্নকক্ষ হবে আসন ভিত্তিক এবং উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে। দুটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে। তবে আমরা মনে করি এটি হওয়া দরকার। আমরা আশাবাদী, নির্বাচনী তরী ভিড়বে। ঐক্যমত্যে পৌঁছানোর মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পথ প্রশস্ত হবে।’

বিজ্ঞাপন

সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এ অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিএফজি, ইয়ুথ লিডার ও সুজন নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, দি হাঙ্গার প্রজেক্ট কেন্দ্রীয় সমন্বয়কারী তাজিমা হোসেন মজুমদার, গাংনী উপজেলা সুজন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সম্পাদক সৈয়দ জাকির হোসেন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলি ভুট্টো ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর