Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১২:৪৬

পাবনা: সব সরকারি দফতরের কর্মচারীদের সমন্বয়ে আগামী ১ জানুয়ারি থেকে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে পাবনা জেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীরা।

রোববার (৩০ নভেম্বর) সকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে।

পাবনা জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মহিউল আলম বলেন, ‘গত ১০ বছরে আমাদের বেতন বৃদ্ধি হয়নি, অথচ জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। একজন সরকারি কর্মচারী ৮–১০ হাজার টাকায় জীবনযাপন করছেন। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে ৯ম পে-স্কেল বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।’

বিজ্ঞাপন

সমাবেশে জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক শাহীন আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর, জেলা চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল মজিদ ও জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি ফজলুল হকসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর