Monday 19 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারী-৩ আসনে জাপাসহ ২ প্রার্থীর মনোনয়ন বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৬ ২৩:৩১ | আপডেট: ২ জানুয়ারি ২০২৬ ২৩:৪০

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মোহাম্মদ নায়িরুজ্জামান

নীলফামারী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে নীলফামারী-৩ আসনে প্রার্থী তালিকায় বড় পরিবর্তন এসেছে। যাচাই-বাছাই শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কর্তৃপক্ষ।

শুক্রবার (২ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মোহাম্মদ নায়িরুজ্জামান যাচাই-বাছাইয়ের এই ফলাফল জানান।

তিনি বলেন, ‘মনোনয়নপত্রে ত্রুটি ও প্রয়োজনীয় কাগজপত্রের অসঙ্গতির কারণেই জাতীয় পার্টির প্রার্থী রোহান চৌধুরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমজাদ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’

বিজ্ঞাপন

এর ফলে নীলফামারী-৩ আসনে আপাতত বৈধ প্রার্থী হিসেবে টিকে আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ সালাফী এবং বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ আলী।

তবে বাতিল হওয়া প্রার্থীদের জন্য আপিলের সুযোগ এখনো রয়েছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তারা আপিল করতে পারবেন বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং সে অনুযায়ী নির্বাচনের পরবর্তী কার্যক্রম এগিয়ে যাবে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর