Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিবগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সদস্যসহ বিএনপি কর্মীদের জামায়াতে যোগদান

ডিস্ট্রিক্ট করেনপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৫

জামায়াতে যোগদানকারীরা

চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আটজন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। যোগদানকারীদের মধ্যে একজন হিন্দু সম্প্রদায়ের সদস্যও রয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি পথসভায় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. কেরামত আলী নতুন যোগদানকারীদের গলায় ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। এ সময় স্থানীয় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নতুন যোগদানকারীরা হলেন- মিয়াপুর গ্রামের মো. আবদুল কাদির ও মো. আইস উদ্দিন, বাগবাড়ি পূর্বপাড়া গ্রামের মো. আইসুদ্দিন, মো. শামসুদ্দিন, শ্রী চমৎকার ও মো. সেরাজুল সদ্দার এবং উত্তর মকিমপুর গ্রামের মো. জুবায়ের ও মো. মোস্তাক।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হিন্দু সম্প্রদায়ের সদস্য শ্রী চমৎকার বলেন, ‘জামায়াতে ইসলামীর আদর্শ ও সমাজসেবামূলক কর্মকাণ্ড আমাকে আকৃষ্ট করেছে। এ দলের ন্যায়ভিত্তিক রাজনীতিতে অনুপ্রাণিত হয়েই আমি যোগদান করেছি।’

ড. কেরামত আলী তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী ধর্ম, বর্ণ ও শ্রেণিভেদ নির্বিশেষে সকল মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এ ন্যায়ভিত্তিক রাজনীতির কারণে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষ জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর