Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে র‍্যাবের অভিযানে ১১টি ককটেল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৬

যশোর: যশোরে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে যশোর রেলওয়ের একটি পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দার মেঝে থেকে ককটেলগুলি উদ্ধার করে তারা।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, গেল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-৬, সিপিসি-৩ যশোরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে যশোর রেলওয়ে স্টেশনের সামনে মোবাইল টাওয়ারসংলগ্ন রেলওয়ের একটি পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দার মেঝে থেকে কসটেপে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার করে তারা। উদ্ধার করা ককটেলগুলো যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর